চিত্রকে আজ কনকচাঁপার ‘স্বপ্নরোপণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী কনকচাঁপা চাকমার একক শিল্পকর্ম প্রদর্শনী আজ শনিবার শুরু হচ্ছে গ্রিনরোড-সংলগ্ন ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির গ্যালারি চিত্রকে। বিকেল পাঁচটায় ‘স্বপ্নরোপণ’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন লেখক ও সমাজসেবী জিয়ং ম্রো। সভাপতিত্ব করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৫৩টি। অধিকাংশই ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা। কিছু আছে কাগজে চারকোলের অঙ্কন ও মিশ্র মাধ্যমের কাজ। প্রদর্শনী চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।প্রদর্শনী উপলক্ষে গতকাল শুক্রবার মধ্যাহ্নে চিত্রকে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউয়ের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মনিরুজ্জামান। প্রদর্শনীর পরিকল্পনা ও কাজ সম্পর্কে বলেন শিল্পী কনকচাঁপা চাকমা ও শিল্পী খালেদ মাহমুদ।