চিত্রকে আবদুস শাকুরের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির গ্যালারি চিত্রকে গতকাল শুরু হয়েছে শিল্পী আবদুস শাকুরের একক চিত্রকলা প্রদর্শনী। গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করে শিল্পসংগ্রাহক বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের। অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থপতি ও কবি রবিউল হুসাইন। এটি শিল্পীর ১৮তম একক প্রদর্শনী। প্রদর্শনীতে অ্যাক্রিলিক ও জলরঙে আঁকা ৫৫টি শিল্পকর্ম রয়েছে। শিল্পী এসব শিল্পকর্মে বাংলার ঐতিহ্যবাহী লোককাহিনির চরিত্র ও নানা অনুষঙ্গ তাঁর চিত্রকলায় স্বকীয় অঙ্কনশৈলীতে উপস্থাপন করেছেন। প্রদর্শনী ১০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।