চিত্রকে আবদুস শাকুরের প্রদর্শনী আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিল্পী আবদুস শাকুরের একক চিত্রকলা প্রদর্শনী আজ মঙ্গলবার শুরু হচ্ছে ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির গ্যালারি চিত্রকে। প্রদর্শনীতে অ্যাক্রিলিক ও জলরঙে আঁকা ৫৫টি শিল্পকর্ম রয়েছে। শিল্পী আবদুস শাকুর বাংলার ঐতিহ্যবাহী লোককাহিনির চরিত্র এবং নানা অনুষঙ্গ তাঁর চিত্রকলায় স্বকীয় অঙ্কনশৈলীতে উপস্থাপন করে বিদগ্ধ জনের কাছে প্রশংসিত হয়েছেন। এবারের কাজে লোক-আঙ্গিকের প্রাধান্য দিয়েই রং ও চিত্রণে নিরীক্ষা করেছেন। বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের। বিশেষ অতিথি থাকবেন কবি রবিউল হুসাইন। সভাপতিত্ব করবেন অধ্যাপক নজরুল ইসলাম। প্রদর্শনী ১০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।