চিত্রনাট্য এবং সংলাপগুলো বেশ মজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক হাওয়াই মিঠাই। নাটকটি লিখেছেন আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এখানে অভিনয় করছেন বন্যা মির্জা। কথা হলো তাঁর সঙ্গে। কোথাও যাচ্ছেন নাকি?এই মুহূর্তে (বৃহস্পতিবার সকাল) বাসায় আছি। একটু পরই শুটিংয়ের জন্য বের হব। গহীনে ধারাবাহিকের শুটিংয়ে যাওয়ার আগে জমে থাকা পারিবারিক কাজগুলো সেরে নিচ্ছি।‘হাওয়াই মিঠাই’ নাটকটি সম্পর্কে...হাওয়াই মিঠাই নাটকে আমি ফজলুর রহমান বাবুর স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। সামনে আমার স্বামী বড় একটি অপরাধের সঙ্গে যুক্ত হবে। এ নিয়ে বড় একটা সমস্যা তৈরি হবে। তা ছাড়া নাটকটির চিত্রনাট্য এবং সংলাপগুলো বেশ মজার। এ পরিচালকের সঙ্গে আমি প্রথম কাজ করি রঙিলা বাউ নাটকে। সব মিলিয়ে হাওয়াই মিঠাই নাটকে কাজের অভিজ্ঞতা অসাধারণ। দেশ টিভির ‘গহীনে’ ধারাবাহিকে তো আপনাকে ভিন্ন একটি চরিত্রে দেখা যাচ্ছে?এখানে আমার চরিত্রের নাম জবা। তার মধ্যে আধ্যাত্মিক একটা ব্যাপার আছে। সে তার জগৎটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করে। লোভী মানুষকে ঘৃণা করে। গহীনে নাটকের ইউনিটটা অনেক বড়। অনেক গুণী অভিনয়শিল্পী কাজ করছেন এখানে। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। ভালো নাটকের জন্য যা আসলে খুবই গুরুত্বপূর্ণ।এ ছাড়া আর কী ধারাবাহিক প্রচারিত হচ্ছে?এটিএন বাংলায় দেখানো হচ্ছে আফসানা মিমির পরিচালনায় পৌষ ফাগুনের পালা নাটকটি। নাটকটির গল্প ও চিত্রনাট্য এত চমৎকার, এত বিশদভাবে কাজটি করা হচ্ছে এবং এত গুছিয়ে পরিচালক কাজটি করছেন, তাতে খুবই আরাম লাগছে অভিনয় করে। আসলে সহশিল্পী এবং পরিচালক ভালো মানের হলে কাজ করে একটা শান্তি পাওয়া যায়। একই চ্যানেলে দেখানো হচ্ছে হাবিব মাসুদের পরিচালনায় মতিঝিল কমার্শিয়াল এরিয়া। এ ছাড়া মাছরাঙায় সন্তরণ এবং বাংলাভিশনে গুলশান এভিনিউ দেখানো হচ্ছে। চলতি ধারাবাহিক ছাড়া কাজ করছি সৈয়দ আওলাদের পরিচালনায় সাত সওদাগর নাটকে।ধারাবাহিকের কাজ করে ঈদের নাটকের শুটিং করতে পারছেন কি?ধারাবাহিক নাটকের শুটিংয়ের পর খুব একটা সময় পাওয়া যায় না। তার পরও যেটুকু পেয়েছি সে সময়ের মধ্যে ঈদের জন্য চার-পাঁচটি নাটকের কাজ করছি। এর মধ্যে তিনটির শুটিং শেষ করেছি। বাকি দুটির শুটিং এ সপ্তাহের মধ্যে শেষ করব।