চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদস্টেডিয়ামের গত সংখ্যায় ‘সেই আগুনের আকাঙ্ক্ষা’ শিরোনামের লেখাটি পড়ে খুবই ভালো লাগল। আশির দশকেও মাঠে গিয়ে যাঁরা খেলা দেখতেন, এখন মাঠে গিয়ে তাঁরা হাকাকার করেন—কোথায় গেল সেই দর্শক। লেখক পবিত্র কুন্ডুকে ধন্যবাদ তিনি একটা সত্য তুলে ধরেছেন। আর তা হলো মাঠে দর্শক ধরে রাখার জন্য দেশের দুই বড় ও ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী-মোহামেডান কিছুই করেনি।মাহিম, জামালপুরবিপিএল কর্তৃপক্ষ সমীপেবিপিএলের খেলা মাঠে গিয়ে আমরা সপরিবারে দেখতে চাই। চিয়ারলিডারদের উপস্থিতি সেই চাওয়াটাকে যেন নষ্ট করে না দেয়। মাঠে চিয়ারলিডারদের উপস্থিতিটা আমাদের সংস্কৃতির সঙ্গে ঠিক যায় না। আশা করি, বিপিএলের কর্তাব্যক্তিরা বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন।রোদেলা হাসান রিনি, সিলেটপিছিয়ে পড়ছে কুমিল্লাএকসময় জাতীয় ফুটবল দলে তিন-চারজন খেলোয়াড় থাকতেন কুমিল্লার। খেলোয়াড় থাকতেন ক্রিকেট দলেও। অথচ আজ সেই কুমিল্লা থেকে ভালো মানের কোনো খেলোয়াড় উঠে আসতে পারছে না। আশা করি, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা বিষয়টির দিকে নজর দেবে।তানভীরুল আনাম, কুমিল্লাকবে হবে বোধোদয়আমাদের ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড়দের ‘দৌরাত্ম্য’ উদ্বেগজনক। বিদেশিদের দাপটে স্থানীয় তরুণ ফুটবলাররা খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় বিদেশির মান বিবেচনা না করেই তাদের মাঠে নামিয়ে দেওয়া হয়। ক্লাব কর্মকর্তাদের এই বিদেশি ফুটবলারপ্রীতি ফেডারেশন কাপেও পরিলক্ষিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা বাড়বে—এই যুক্তিতে আমদানি করা ফুটবলারদের ওপর অতিরিক্ত আস্থা ঘরোয়া ফুটবলারদের জন্য ক্ষতিকর জেনেও কর্তৃপক্ষের উদাসীনতা ও নির্লিপ্ততা কি অব্যহত থাকবে?সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সোহেল নওরোজ।