চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবগুলোর প্রতি অনুরোধস্টেডিয়ামের গত সংখ্যায় ‘জীবিকার সন্ধানে’ শিরোনামের লেখাটি পড়ে জানতে পারলাম আফ্রিকা থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা ফুটবলারদের অনেকেরই পরিবার নির্ভর করে তাদের আয়ের ওপর। তাদের যেসব ক্লাব দলভুক্ত করবে তাদের উচিত হবে, আগে তাদের মান যাচাই করা। ভালো মানের না হলে তাদের আগেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত, এতে ব্যাপক হারে আফ্রিকান ফুটবলারদের এ দেশে আসাটাকে নিরুৎসাহিত করবে। আর তাদের যেসব দল খেলাবে তাদের উচিত হবে চুক্তি মোতাবেক তাদের পারিশ্রমিক নিয়মিত পরিশোধ করা।এস আর সোহান, বড়পাড়া, ঈশ্বরদীকেন?আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না বলে অনেকেই বিপিএলে চিয়ারলিডারদের উপস্থিতির বিপক্ষে। এ নিয়ে বিচ্ছিন্নভাবে লেখালেখিও হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা কানে তোলেনি। উল্টো বিদেশ থেকে চিয়ারলিডারদের নিয়ে আসারও অনুমতি দিয়েছে কোনো কোনো দলকে। মাঠে চিয়ারলিডার যদি নামাতেই হয়, তা হলে টাকা খরচ করে বিদেশি চিয়ারলিডার কেন?সানজানা, নোয়াখালী, মাহিম, জামালপুরচিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিক বিসিবিআগামী এপ্রিল মাসেই বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর করার কথা। বিশ্বের অন্য দলগুলো যখন পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে, তখন বাংলাদেশ ক্রিকেট দলের ওই দেশটা সফর করা কতটা যুক্তিযুক্ত, তা ভেবে দেখা দরকার। প্রস্তাবিত সফর নিয়ে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা এ সফরের ব্যাপারে আগ্রহী। আশা করব, চিন্তাভাবনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।আশরাফুল ইসলাম, মডার্ন পাবলিক কলেজ, মাধবপুর, শেরপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়েসংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড।এবার তা পেলেন এস আর সোহান।