চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদ বিপিএলটি-টোয়েন্টি সময়ের দাবি। সারা দিন বসে যাদের ওয়ানডে কিংবা টেস্ট খেলা দেখার সুযোগ হয় না, তাদের ক্রিকেট দেখার সুযোগ করে দিয়েছে টি-টোয়েন্টি। আমার তো মনে হয়, টি-টোয়েন্টি কর্মজীবী মানুষের কাছে আশীর্বাদ হয়েই এসেছে। বিপিএলকে তাই স্বাগত জানাই। তবে এটাও ঠিক, দেশের ক্রিকেটে উন্নয়ন অনেকটাই নির্ভর করে দেশের ক্রিকেট কাঠামোগত উন্নয়নের ওপর। তাই বিপিএলের ডামাডোলে আমাদের ঘরোয়া ক্রিকেটে অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি যেন ভুলে না যান কর্মকর্তারা।মাহিম, জামালপুর।একটা শঙ্কাআইপিএলের আদলে আমাদের দেশেও শুরু হয়েছে বিপিএল, যেখানে শুধু টাকার ছড়াছড়ি। অর্থই অনর্থের মূল—মনীষীদের এই কথাটা মনে পড়লে বিপিএলকে নিয়ে ভয়ও হয়—টাকার লোভ না জানি উঠতি মেধাবী ক্রিকেটারদের বিপথে নিয়ে যায়! আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটও অবহেলিত। বিপিএলের কারণে এই অবহেলাটা যেন বছরের পর বছর দীর্ঘায়িত না হয়।রিয়াজ উদ্দিন, বুড়িচং, কুমিল্লা।মাশরাফির জন্য শুভকামনাইনজুরি কাটিয়ে আবার মাঠে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। বল করছেন, নেতৃত্ব দিচ্ছেন। খুলনার বিপক্ষে তাঁর আগুন-ঝরানো বোলিং আমাদের আশার আলো দেখায়। তাঁর জন্য আমাদের শুভকামনা। বিপিএল শেষে জাতীয় দলে মাশরাফি ফিরবেন—এটাই কামনা আমাদের।শহীদুল আনোয়ার জয়, হাজী মুহম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম; কেআই তাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।নিয়মিত বিভাগগুলো নিয়মিত চাইস্টেডিয়ামের গত সংখ্যায় সাকিব আল হাসান এবং স্যার অ্যালেক্স ফার্গুসনের লেখাটি ভালো লেগেছে। সেই সঙ্গে ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রোফাইল পড়ে নতুন কিছু তথ্য জানতে পারলাম। তবে শেষের আগে না থাকায় খারাপ লেগেছে। বুঝতে পারছি, বিজ্ঞাপনের চাপে এটা হয়েছে। তাই প্রথম আলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিজ্ঞাপন যেন খুব বেশি দেওয়া না হয়।রফিকুল ইসলাম কামাল, বিশ্বনাথ, সিলেট।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মাহিম।