চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের নবজাগরণদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া পরাশক্তি মোহামেডানের নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। ফুটবল-ক্রিকেটে প্রত্যাশিত সাফল্য অনেক দিন না পেলেও এবার হকির দলবদলে সেরা দল গড়েছে তারা। দাবা ও হ্যান্ডবলে ফিরে আসার পর ব্যাডমিন্টনেও ফিরছে মোহামেডান, যা আমাদের ক্রীড়াজগতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। মোহামেডানের মতো দেশের অন্যান্য শীর্ষ শক্তিশালী ক্লাবেরও কার্যকর উপস্থিতি আমরা একইভাবে কামনা করি।খাইরুল ইসলাম, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ভিন্ন মত২৫ ফেব্রুয়ারি প্রথম আলোর খেলার পাতায় খরবটা পড়েছি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, পুনরায় বাফুফে সভাপতি নির্বাচিত হলে বার্সেলোনাকে ঢাকায় আনার উদ্যোগ নেবেন। এর জন্য ব্যয় হবে ১৫ কোটি টাকা। আর্জেন্টিনাকে আনতে বাংলাদেশের খরচ হয়েছিল ৩৫ কোটি টাকারও বেশি। বাফুফে সভাপতি আরও জানিয়েছেন, বার্সেলোনাকে নিয়ে আসার জন্য টাকা কোনো সমস্যা হবে না। কিন্তু বাংলাদেশের মতো একটা দেশের জন্য এ রকম উদ্যোগ নেওয়াটা একটা বিলাসিতা নয় কি? বার্সেলোনার জন্য প্রস্তাবিত বাজেটের একটা ক্ষুদ্র অংশও যদি সারা দেশের ফুটবলের উন্নয়নের কাজে ব্যয় হয়, নতুন নতুন প্রতিভা খুঁজে বের করে আনা হয়, তাদের গড়ে ওঠার জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, সেটাই কি খুব বেশি ভালো হয় না!শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালীপাঠকের জিজ্ঞাসাঅনেকগুলো বছর পেরিয়ে এসেছে স্টেডিয়াম। কিন্তু এ পর্যন্ত কতগুলো সংখ্যা বের হয়েছে সেটা আমরা পাঠকেরা জানতে পারি না। কারণ স্টেডিয়ামে সংখ্যার কোনো উল্লেখ থাকে না। আশা করি এ ব্যাপারটি ভাববে কর্তৃপক্ষ। আর একটা কথা, ‘পাঠকের কাঠগড়ায়’ নামে নতুন একটি বিভাগ কি চালু করা যায়? যেখানে পাঠকেরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পাবে।রফিকুল ইসলাম কামাল, বিশ্বনাথ, সিলেট, সুমন, মোহনপুর, রাজশাহীনতুন বিভাগ আপাতত চালু করা সম্ভব হচ্ছে না। তবে ‘ চিরকুট বিভাগেই বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিয়ে থাকি।আগামীর সম্ভাবনাবিপিএলে বিদেশি ব্যাটসম্যানদের দাপটে যখন বাংলাদেশের ব্যাটসম্যানদের খুঁজে পাওয়াই মুশকিল, তখন বরিশালের মমিনুলকে দেখলাম দুর্দান্তরূপে। খুলনা রয়েল বেঙ্গলসের বিরুদ্ধে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে মমিনুল জানিয়ে দিলেন তিনিই আগামীর তারকা।শহীদুল ইসলাম, লোহাগাড়া, চট্টগ্রামভালো রেফারিং চাইঘরোয়া ফুটবলে মাঝেমধ্যেই রেফারির বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। কখনো কখনো দলের পক্ষ থেকে ম্যাচ, এমনকি টুর্নামেন্ট বর্জনের হুমকিও আসে। ফুটবলে এমনিতেই দিনে দিনে দর্শক কমে যাচ্ছে। তার ওপর যদি রেফারিংয়ের মান খারাপ হয়, তা হলে তো দর্শক আরও ফুটবলবিমুখ হয়ে উঠবে। রেফারিংয়ের মান যাতে ভালো হয় সেদিকে নজর দিতে হবে বাফুফেকে। সোহানুর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন শহীদুল ইসলাম।