চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচকদের কাজ করতে দিনবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘সভাপতি’ পদটা অনেক বড়, দায়িত্বও বেশ ভারী। কিন্তু এশিয়া কাপের দলে তামিম ইকবালের থাকা না-থাকা নিয়ে আ হ ম মুস্তফা কামাল যা করলেন, সেটা ছেলেমানুষিরই নামান্তর। নির্বাচকদের চেয়ে তিনিই যদি বেশি বুঝবেন, নির্বাচকদের দলে যদি হস্তক্ষেপই করবেন, তাহলে নির্বাচকদের বাদ দিয়ে কাজটা পুরোপুরি তিনিই করতে পারেন! আকরামকে ধন্যবাদ যে বিসিবি সভাপতির হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি পদত্যাগের সৎসাহস দেখিয়েছেন। দেশের ক্রিকেটের উন্নয়নে ঘরোয়া ক্রিকেটকে যখন ঢেলে সাজানোর প্রয়োজন, তখন সেটি না করে বিসিবি সভাপতি অন্যের কাজে হস্তক্ষেপ করছেন, যা একেবারেই অপ্রয়োজনীয়। তাই বিসিবি সভাপতিকে বলছি, নিজের চরকায় তেল দিন এবং নির্বাচকদের স্বাধীনভাবে কাজ করতে দিন।সুমন, চাঁপাইনবাবগঞ্জ, নাহিদ, শাবিপ্রবি, সিলেট, নাসির উদ্দিন, মাটিকাটা, ঢাকা সেনানিবাসবিসিবি সমীপেটেস্ট মর্যাদা পাওয়ার প্রায় এক যুগ পার হতে চললেও ক্রিকেটের কুলীন এই আঙিনায় বাংলাদেশ এখনো ‘হাঁটি হাঁটি পা পা’ শিশু। এর কারণ দীর্ঘ পরিসরের ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকা। তাই বিসিবির কাছে আবেদন, তারা যেন ঘরোয়া ক্রিকেটকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেয়।মহসীন খান, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহব্যাটেই জবাব দিন তামিমএশিয়া কাপের দলে থাকা না-থাকা নিয়ে যে নাটক হলো, তা তামিম ইকবালের মতো একজন ওপেনারের প্রাপ্য ছিল না। আশা করি তামিম এর জবাব দেবেন। এবং সে জবাব হবে ব্যাটেই। তাঁর বড় ইনিংসের জন্য প্রার্থনা করছি।দীপা, নোয়াখালী, মাহিম, জামালপুরধন্যবাদএশিয়া কাপকে ঘিরে স্টেডিয়ামের চার পাতার বিশেষ আয়োজন খুবই ভালো হয়েছে। গদ্য, পরিসংখ্যান ও তথ্যের বর্ণিল উপস্থাপনায় সংখ্যাটি ছিল মনে রাখার মতো। বিশেষ এ আয়োজনের জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষকে ধন্যবাদ।রফিকুল ইসলাম, বিশ্বনাথ, সিলেটপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মহসীন খান।