চিরকুট
অভিনন্দনচ্যাম্পিয়ন হতে না পারলেও প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেই ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই গৌরবজনক মর্যাদাপূর্ণ অর্জনের জন্য ক্রিকেট বোর্ড, কোচ, কর্মকর্তাসহ বাংলাদেশ দলের সব খেলোয়াড়কে অভিনন্দন।দীপা, নোয়াখালী; মাহিম, জামালপুর ও সুমন, মোহনপুর, রাজশাহীএগিয়ে যাওয়ার পালামাত্র ২ রানে ফাইনাল হেরেছি বলে কান্নায় বুক ভাসিয়েছি আমরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া এমন আবেগপূর্ণ হলেও আসলে এবারের এশিয়া কাপ আমাদের অনেক কিছু দিয়েছে। ভারত, শ্রীলঙ্কাকে হারিয়েছি আমরা। প্রথমবারের মতো খেলেছি ফাইনাল। দল হিসেবে আমরা পেয়েছি নতুন আত্মবিশ্বাস। তাই ফাইনালের পরাজয় নিয়ে হাহাকার নয়, নতুন পাওয়া আত্মবিশ্বাস সামনে রেখে এগিয়ে যেতে হবে মুশফিক, সাকিব, তামিমদের।সুমাইয়া সাদিক, কলেজ রোড, জামালপুরআমরা গর্বিতএশিয়া কাপের ফাইনালে যদিও আমরা হেরেছি, তবু আমরাই এশিয়ার দ্বিতীয় সেরা দল। ক্রিকেট দলের এই সাফল্যে আমরা গর্বিত। আমরা আনন্দিত-উদ্ভাসিত!প্রতিদিন মুসা ইব্রাহীমের হিমালয় জয়ের সংবাদ আসে না, আসে না সমুদ্র সীমানা জয়ের সংবাদও। বরং প্রতিদিন পত্রপত্রিকায় আমরা পাই খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আর লুটপাটের খবর। এরই মাঝে এশিয়া কাপে সাকিব-মুশফিকদের সাফল্য পুরো জাতিকে আনন্দে ভাসিয়েছে। ধন্যবাদ তোমাদের, এগিয়ে যাও তোমরা।আরাফাত হিমুমিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন আরাফাত হিমু।