চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ সংখ্যা চাইসাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাঠকদের সামনে এনে অতীতে স্টেডিয়ামের যে দুটি সংখ্যা সাজানো হয়েছিল, তা পাঠকসমাজে ব্যাপক সমাদৃত হয়েছিল। একইভাবে এখন মুশফিকুর রহিম, মাশরাফিদের পাঠকের সামনে হাজির করা যেতে পারে। এটা পাঠক হিসেবে আমাদের দাবিও। অনন্যা, সোনাপুর, নোয়াখালী বিষয়টি আমাদের মাথায় আছে। তবু মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।একজন সম্মানিত মাস্রষ্টা তাকে জন্মগতভাবে বঞ্চিত করলেও কার্পণ্য করেননি সম্মানিত করতে। তিনি মুশফিকুর রহিমের গর্বিত মা। শাব্দিক ভালোবাসার চেয়ে মৌন ভালোবাসাই মানুষের হূদয় স্পর্শ করে। সম্মান জানাই মুশফিকুরের মা ও বাবাকে। তাঁর মায়ের মতো আমরাও বিশ্বাস করি, ‘ফরসা মনা’র হাত ধরেই বাংলাদেশ বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখবে।সানজিদা, মাইজদী কোর্ট, নোয়াখালীমুশফিকদের জন্য ভালোবাসা২৩ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় ক্রিকেটারদের কান্নার ছবি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের বুকফাটা কান্না আমরা কেউই মানতে পারিনি। তাঁরা আমাদের ভালোবাসেন বলেই তাঁদের চোখে এই পানি। আমরাও ভালোবাসি মুশফিকদের।দীপা, নোয়াখালীগুডলাক সাকিব-তামিম!বাংলাদেশ ক্রিকেটের দুই উজ্জ্বল তারকা সাকিব-তামিমকে জানাই অফুরন্ত শুভেচ্ছা। যোগ্যতাবলেই তোমরা জায়গা করে নিয়েছ আইপিএলে। তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করে খেলেছ কাউন্টি ক্রিকেটেও। তোমরা আছ বলেই আইপিএল নিয়ে আগ্রহ বেড়েছে আমাদের। সাধ্যের সেরাটা দিয়ে তোমরা আজ দেশের ক্রিকেটকে বিশ্ব-দরবারে নিয়ে এসেছ আলোচনায়। না পাওয়ার হিসাব কষে পাওয়ার আনন্দটাকে ম্লান করে কী লাভ? এশিয়া কাপ জিততে না পারলেও ভারত, শ্রীলঙ্কার মতো দলকে বিদায় দিয়ে খেলেছ ফাইনাল। এটাই বা কম কী? যেভাবে এশিয়া কাপে নিজেদের মেলে ধরেছ তোমরা, তাতে তোমাদের ওপর বিশ্বাস রাখছি, সাফল্য তোমরা আনবেই আনবে। তোমাদের আইপিএল-যাত্রা শুভ হোক, এই কামনা করছি।মনিরাজ কর, খাগড়াছড়িপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মনিরাজ কর।