চিরকুট
আইপিএলে সাকিব-তামিমইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেলার সুযোগ পাওয়ায় খুব খুশি হয়েছিলাম। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর হতাশ হয়েছি। প্রথম দুটি ম্যাচ খেলার পর কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সাকিব মাঠে নামার সুযোগ পেলেও এখনো সেটা হয়নি তামিমের। আর হবেও কি না সন্দেহ। তবে সুযোগ পেলেই সাকিব-তামিম যেন নিজেদের চেনাতে পারেন, সেটাই কামনা করছি।সুমন, মোহনপুর, রাজশাহী, এম এইচ স্বাধীন, খুলনারাগবি এবং ফেন্সিংবাংলাদেশে সবে শুরু হয়েছে রাগবি খেলা। ফেন্সিংয়ের পথচলাও এই সেদিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ নতুন এই খেলা দুটিকে সারা দেশে ছড়িয়ে দিন এবং নতুন নতুন খেলোয়াড় তুলে আনতে প্রতিভা অন্বেষণের মতো কর্মসূচি নিন। স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছেও অনুরোধ, খেলা দুটির নিয়মকানুন যেন পাঠকদের জন্য তুলে ধরা হয়।চয়নিকা রিতিমা, কাঁঠালতলী, রাঙামাটিধন্যবাদ১ এপ্রিল ‘স্টেডিয়াম’-এ প্রকাশিত মুশফিকুর রহিমের সাক্ষাৎকারটি পড়ে খুব ভালো লাগল। এতে অধিনায়ক হিসেবে তাঁর অপূর্ণতা এবং সম্ভাবনা উঠে এসেছে। দলের মধ্যে ঐক্য স্থাপনের জন্য দলের সবাইকে চিঠি দেওয়ার ‘আইডিয়া’কে স্বাগত জানাই। আর হ্যাঁ, মুশফিকুর যেহেতু ডায়েরি লেখেন, সেহেতু আমরা আশা করতেই পারি, মাশরাফি-সাকিবের মতো মুশফিকুরও প্রথম আলোয় কলাম লিখতে শুরু করবেন।অধিনায়কের দীর্ঘ সাক্ষাৎকার ছাপানোর জন্য ‘স্টেডিয়াম’কে ধন্যবাদ।কোরবান আলী, কুমারখালী, কুষ্টিয়া; রফিকুল ইসলাম, বিশ্বনাথ, সিলেটপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন চয়নিকা রিতিমা।