চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনন্দন হকি দলকেএএইচএফ কাপ হকিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে এল এ সুখবর। হকির এ সাফল্য ধরে রাখতে এবং দেশের হকিকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কোনো বিকল্প নেই।খাইরুল ইসলাম, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়একটি অশ্রুঝরা রাতজিততে না পারলেও প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ফাইনাল শেষে সেই অর্জনের চেয়ে বড় হয়ে উঠেছিল মাত্র ২ রানের জন্য পরাজয়ের বেদনা! মাঠের সাকিব, মুশফিকদের কান্না তাই সংক্রমিত হয়েছিল আমাদের মাঝেও। আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন অশ্রুঝরা রাত বোধ হয় আগে কখনো দেখেনি বাংলাদেশ। আমি প্রিয় ক্রিকেটার ভাইদের এটাই বলতে চাই, তোমাদের নিয়ে যে স্বপ্ন দেখছি আমরা, স্বপ্ন দেখছে বাংলাদেশ, তা তোমরা ভেঙে দিয়ো না।শামীম চৌধুরী, ধানমন্ডি, ঢাকাবধির অ্যাথলেটদের প্রশিক্ষণ চাইমুখে ভাষা নেই। তবে মনে আছে জয়ের স্পৃহা। দেশের বধির অ্যাথলেটদের কথা বলছি। গত ২২ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়ে গেল দুই দিনব্যাপী বধির অ্যাথলেটিকস। এতে অংশ নিয়েছিল ২৮ জেলার ১৯৬ জন অ্যাথলেট। এসব বধির অ্যাথলেট কোথাও প্রশিক্ষণ নিয়েছে কি না জানি না। তবে এটুকু জানি, অনুশীলনে তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হলে আরও ভালো করবে তারা।এমএইচ স্বাধীন, স্যার ইকবাল রোড, খুলনাসিদ্দিকুরকে অভিনন্দনবাংলাদেশে গলফ জনপ্রিয় খেলা না হলেও এই খেলায় বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরেছেন সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরের প্যানাসনিক ওপেনে যৌথভাবে দ্বিতীয় হওয়ার জন্য দেরিতে হলেও গলফার সিদ্দিকুরকে অভিনন্দন।দীপা, নোয়াখালীপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন এমএইচ স্বাধীন।