চিরকুট
অভিনন্দনহকি। শুধু নামটাই আমার চেনা। খেলাটির নিয়মকানুন কিছুই আমার জানা নেই। শুধু আমি কেন, দেশের অনেকেই খেলাটির নিয়মকানুন জানে না। দেশের হকির এই পরিস্থিতিতেই জাতীয় হকি দল ব্যাংকক থেকে জিতে এল এএইচএফ কাপ। এই সাফল্যের জন্য গোটা হকি দলকে প্রাণঢালা অভিনন্দন।সানজানা, কোম্পানীগঞ্জ, নোয়াখালীমতামতগত রোববার স্টেডিয়ামে প্রকাশিত মাসুদ আলমের ‘বাফুফের নির্বাচনী রঙ্গ’ লেখাটি পড়ে মনে প্রশ্ন জাগল—এটা কি নির্বাচন, নাকি অন্য কিছু? এ চিঠি যখন ছাপা হবে, তার আগেই বাফুফের নির্বাচন হয়ে গেছে। চিরকুটের মাধ্যমে শুধু এটাই বলতে চাই, পুলিশ, মেয়ররা নয়, দেশের ফুটবলের উন্নয়নে বেশি অবদান রাখতে পারেন কেবল সাবেক ফুটবলাররাই।এমএইচ স্বাধীন, ইকবাল রোড, খুলনাসালাউদ্দিন সমীপেনতুন মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী সালাউদ্দিনকে অভিনন্দন। গত মেয়াদে তিনি যেসব কাজ করতে পারেননি, এবার তা করতে সমর্থ হবেন বলেই আশা করি। দেশের ফুটবলে যাতে গতি আসে, ফুটবল দলের মাঠের পারফরম্যান্স যাতে ভালো হয়, সে জন্য কাজ করে যাবেন—এটাই প্রত্যাশা।শহীদুল ইসলাম, শেরপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন শহীদুল ইসলাম।