চিরকুট
দৃষ্টি আকর্ষণশুধু ক্রিকেট কিংবা ফুটবল নিয়েই নয়, প্রথম আলো হকি, টেনিস, ভলিবল, হ্যান্ডবল, সাঁতার, দৌড়, গলফ প্রভৃতি খেলা নিয়েও লেখা প্রকাশ করে থাকে। কিন্তু বেশ কিছুদিন ধরে খেয়াল করছি, দাবার কোনো খবর নেই। দেশে কি কোনো দাবা টুর্নামেন্ট হচ্ছে না? দুই গ্র্যান্ড মাস্টার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবদের দাবা আন্দোলন কোন পর্যায়ে, উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ দেশের দাবা নিয়ে কী ভাবছেন, অযোগ্য অস্থায়ী কমিটি আর কত দিন ক্ষমতা আঁকড়ে থাকবে—এসব খবরও তো মানুষ জানতে চায়। প্রথম আলোর কাছে প্রত্যাশা, আপনারা আপনাদের অবস্থান থেকে লিখুন এবং দেশের দাবাকে বাঁচান।গোলাম সারোয়ার, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়প্রত্যাশাআগে প্রতিবছরই বছরের সেরা পারফরমারদের পুরস্কৃত করা হতো প্রথম আলোর পক্ষ থেকে। সেই গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার কয়েক বছর থেকেই বন্ধ আছে। কারণটা কী জানি না। তবে এটা জানি, গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগটি খুবই চমৎকার। আশা করি, এ বছর থেকে আবার পুরস্কার প্রদান শুরু হবে।মাহিম, জামালপুরস্বস্তিপ্রস্তাবিত পাকিস্তান সফরে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা ছিলই। দিন যত ঘনিয়ে আসছিল শঙ্কাটা বাড়ছিল। শেষ পর্যন্ত সফরটি বাতিল হওয়ায় স্বস্তি পেয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ, যেখানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কা আছে, কখনোই তাঁদের সে দেশে সফরে পাঠাবেন না।সুমন, মোহনপুর, রাজশাহীপ্রয়াত মারী এবং একটি প্রস্তাব১০ মে প্রথম আলোর খেলার পাতা পড়ে বুঝলাম, চিহ্লা মং চৌধুরী মারী কত বড় মাপের ফুটবলার ছিলেন। বুঝলাম, তিনি মারা যাওয়ার পর। আমার মতো এই প্রজন্মের অনেকের কাছে অচেনা ছিলেন সাবেক ফুটবলার মারী। তাঁদের সমসাময়িক যেসব ফুটবলার কিংবা অন্যান্য খেলার খেলোয়াড় এখনো জীবিত আছেন—লেখালেখি করে তাঁদের কি নতুন প্রজন্মের সামনে তুলে ধরা যায় না!তোফায়েল, মিরপুর, ঢাকাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন গোলাম সারোয়ার।