চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হোক বাঙালিখবরটা কতটা সত্যি জানি না, কিন্তু পত্রপত্রিকায় পড়েছি, সৌরভ গাঙ্গুলী নাকি বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে আগ্রহী। যদি তা-ই হয়, তাহলে আর কোচের সন্ধানে কেন ছোটাছুটি বিসিবির? শুনেছি, নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য বিসিবি দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছে। দক্ষিণ আফ্রিকার রিচার্ড পাইবাস এরই মধ্যে একবার ঢাকা ঘুরে গেলেন। আমার কথা, সৌরভ যদি রাজি থাকেন, তাহলে অন্যদের পেছনে ছোটা কেন? সৌরভ আমাদের ক্রিকেটারদের নাড়িনক্ষত্র জানেন। একই ভাষাভাষী হওয়ায় তাঁকে কোচ করা হলে বেশি উপকৃত হবেন আমাদের ক্রিকেটাররাই। ব্যাপারটি বিসিবি ভেবে দেখবে কি?রবিউল করিম, ঢাকাঅভিনন্দনবিটিআই আন্তর্জাতিক গলফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিদ্দিকুরকে অভিনন্দন।দ্বিবা, বানরগাতী, খুলনাসৈকতে স্টেডিয়ামবিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজারে স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ। আমি মনে করি, এটি একটি দূরদর্শী সিদ্ধান্ত। আশা করি, দর্শক ধারণক্ষমতাকে প্রাধান্য দিয়েই তৈরি হবে আকর্ষণীয় ও আধুনিক স্টেডিয়াম।ফারজানা, নোয়াখালীদাবায় সুবাতাস ফিরুকদীর্ঘদিন পর দাবা ফেডারেশনে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সক্রিয় দেশের দাবার পরিচিত তারকারা। এই নির্বাচনে ফেডারেশন ভালো একটা কমিটি পাবে—এটাই আশা করছি। এগিয়ে যাবে দেশের দাবা।মাহিম, জামালপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন রবিউল করিম।