চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সকালের প্রত্যাশাএ চিঠি যখন ছাপা হবে, তার আগেই নির্বাচন হয়ে যাবে দাবার। জেনে যাবেন কারা জয়লাভ করেছেন। যে পক্ষই জয় লাভ করুক না কেন, তাদের হাত ধরে দেশের দাবা অঙ্গন নতুন ভোর দেখবে, এটাই আশা করি।সুমন, মোহনপুর, রাজশাহীঅভিনন্দনআইপিএল খেলতে গিয়ে অনেক ম্যাচেই সাইড লাইনে বসে থাকতে হয়েছে সাকিব আল হাসানকে। এমন মানসিক যন্ত্রণা সহ্য করেও যখনই সুযোগ পেয়েছেন মাঠে নামার, নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় সাকিবকে লাল গোলাপের শুভেচ্ছা।শহিদুল ইসলাম, জামালপুরধন্যবাদ২৭ মে স্টেডিয়াম সংখ্যায় ‘এখনো অবহেলিত হকি’ শিরোনামের লেখাটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ, হকি দলের সাবেক অধিনায়ককে।এম এইচ স্বাধীন, স্যার ইকবাল রোড, খুলনাপাইবাসের সামনে চ্যালেঞ্জনতুন কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল পেতে যাচ্ছে রিচার্ড পাইবাসকে। এ মাসেই তাঁর দলে যোগ দেওয়ার কথা। কোচ হিসেবে হয়তো খুব বেশি আলোচিত নন তিনি, কিন্তু পাকিস্তানের মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে। সাকিব-তামিম তথা ক্রিকেট দলের পারফরম্যান্সের অগ্রগতির সূচক যদি ধরি, গত এশিয়া কাপে দলের পারফরম্যান্সে আমাদের খুশি হওয়ারই কথা। দলের পারফরম্যান্সে যে গতি এসেছে, সেটাকে ধরে রাখাই চ্যালেঞ্জ হবে নতুন কোচের। মাহিম, জামালপুর, দিবাকর বিশ্বাস, ইংরেজি বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন শহিদুল ইসলাম।