চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠকের জিজ্ঞাসাপ্রথম আলোর স্টেডিয়াম পাতায় কি নিজ জেলার ক্রীড়া সম্পর্কে কিছু লেখা যাবে? সানজানা, কোম্পানীগঞ্জ, নোয়াখালীঅবশ্যই লেখা যাবে।শুভ জন্মদিনসাকিব-তামিমদের মতো সেভাবে আলোচনায় আসতে পারেননি কখনো। আড়ালে থেকেই নিজের কাজটা করে যান ঠিকমতো। তিনি আবদুর রাজ্জাক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি আবদুর রাজ্জাককে জানাই জন্মদিনের (১৫ জুন) আগাম শুভেচ্ছা।জাওয়াদ আল রাতুন, পরীবাগ, ঢাকাধন্যবাদ৩ জুনের স্টেডিয়াম সংখ্যায় ইউরো ২০১২ নিয়ে বিস্তারিত পড়ে ভালো লাগল। বেশি খুশি হয়েছি, টুর্নামেন্টের ফিকশ্চার পেয়ে। বিভাগীয় সম্পাদককে ধন্যবাদ।রফিকুল ইসলাম, নোয়াগাঁও, বিশ্বনাথ, সিলেটস্বাগতম পাইবাসবিদায়ী কোচ স্টুয়ার্ট লর অধীনে দারুণ খেলেছে বাংলাদেশ। বিশেষ করে গত এশিয়া কাপে। ভারত, শ্রীলঙ্কার মতো চ্যাম্পিয়ন দলকে বিদায় করে ফাইনালে খেলেছে বাংলাদেশ। লর উত্তরসূরি হিসেবে আমরা পেয়েছি রিচার্ড পাইবাসকে। তাঁর অধীনে বাংলাদেশ আরও ধারাবাহিক হয়ে উঠবে এটাই কামনা করি। বাংলাদেশে স্বাগতম পাইবাসকে।অনন্যা, সোনাপুর, নোয়াখালীস্টেডিয়ামগুলো কাজে লাগানবাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো এখন শুধু মিরপুর আর চট্টগ্রামেই হয়ে থাকে। অথচ ফতুল্লা ও বগুড়াতেও টেস্ট ভেন্যু আছে। ওই দুটি মাঠে যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে শিগগিরই এর আধুনিকায়ন করে আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী করে গড়ে তোলা হোক। এতে করে স্থানীয় দর্শকেরা যেমন মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাবে, তেমনি বিসিবিও বড় বড় টুর্নামেন্ট আরও ভালোভাবে আয়োজন করতে পারবে।রয়েল, ফজলে রাব্বি হল, ঢাকা মেডিকেল কলেজপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন রয়েল।