চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির কাছে আবেদনপুরোনো রূপ পাল্টে নতুন করে সাজানো হয়েছে বরিশাল জেলা স্টেডিয়ামকে। এটি নতুন কোনো খবর নয়। কিন্তু পুরোনো তথ্যের অবতারণা এই কারণে যে স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নের কয়েক বছর পার হয়ে গেলেও এখনো কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। বরিশাল বিভাগের কোটি মানুষের চাওয়া এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন হবে এবং স্থানীয় ক্রীড়ামোদী মানুষ সরাসরি ম্যাচ দেখার সুযোগ পাবে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।বেল্লাল হোসেন, বরিশালসাকিবকে মিস করবটানা ক্রিকেটের মধ্যে থাকায় জিম্বাবুয়ে সফর থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। তাই আসন্ন ত্রিদেশীয় সিরিজে দেখা যাবে না তাঁকে। তিনি দলে থাকলে দলকে নিয়ে বেশি আশাবাদী হই, ভরসা পাই। তাই জিম্বাবুয়ে সফরে সাকিবের অনুপস্থিতি হয়তো অনুভব করব আমরা।সাহিন আক্তার, লক্ষ্মীপুরদলের সামনে চ্যালেঞ্জজিম্বাবুয়ে সফরের দলে সাকিব আল হাসান নেই। দলের কোচও নতুন। তাই গত এশিয়া কাপের সাফল্যের ধারাবাহিকতা আসন্ন সিরিজে ধরে রাখা কঠিন হবে। আশা করছি, সেই চ্যালেঞ্জে উতরে যাবে বাংলাদেশ।মাহমুদ হাসান, বয়রা, খুলনাধন্যবাদ প্রথম আলোকেমাঝখানে কয়েক বছর বন্ধ থাকার পর আবার চালু হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার। এখানে যোগ্য ক্রীড়াবিদেরাই পুরস্কৃত হয়ে থাকেন। যাঁদের কেউ চেনেন না, আড়ালে-আবডালে থেকে যাঁরা ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন, তাঁরাও পুরস্কৃত হন এখানে। তাই এই পুরস্কারের মাহাত্ম্যটাই আলাদা। ধন্যবাদ প্রথম আলোকে।তোফায়েল, মিরপুরমাশরাফিকে প্রশ্ন করার সুযোগ চাইস্টেডিয়াম তার পাঠককুলকে এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে প্রশ্ন করার সুযোগ করে দিয়েছে। মাশরাফি বিন মুর্তজাও জাতীয় দলের তারকা ক্রিকেটার। আশা করছি, স্টেডিয়ামের মাধ্যমে তাঁকেও প্রশ্ন করার সুযোগ পাবেন পাঠকেরা।অধরা, মৃন্ময়ী ও তাসনিম, মাইজদি, নোয়াখালীপাঠকের দাবিপ্রোফাইল বিভাগটি বেশ কিছুদিন থেকেই দেখছি না। কী কারণে জানি না। আশা করি, অচিরেই এটি চালু করা হবে।মাহিম, জামালপুর