চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদূরদর্শী সিদ্ধান্ত২০১১ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। কিন্তু এর সংস্কার ও শোভাবর্ধনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে, তা দিয়ে নতুন একটা ক্রিকেট স্টেডিয়াম কিংবা সংস্কারের অভাবে পতিত কোনো স্টেডিয়ামকে নতুন করে গড়ে তোলা যেত। ফুটবলও তার আপন ঠিকানা হতে নির্বাসিত হতো না। বিশ্বকাপ উদ্বোধনের পর মাঠটিকে আবার ফুটবল উপযোগী করে তুলতে না জানি কত অর্থ ব্যয় হয়!সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহব্যাপারটা দুঃখজনকবাংলাদেশের সেরা খেলোয়াড় হয়েও ফিটনেসের কারণে কাবাডি দলে জায়গা হয়নি জিয়ার। ফিটনেস না থাকলে দলে জায়গা হবে না এটাই স্বাভাবিক, কিন্তু গত স্টেডিয়াম সংখ্যায় ‘পথের বাঁকে দুই ভাই’ প্রতিবেদনটি পড়ে জানতে পারলাম—দ্রুত ইনজুরি কাটিয়ে উঠতে কেউ কোনো রকম সাহায্য-সহযোগিতা করেনি তাঁকে। ব্যাপারটা দুঃখজনকই।আবদুস সালাম, লক্ষ্মীপুরপাঠকের জিজ্ঞাসাকোন দেশ সবচেয়ে বেশি টেস্ট খেলেছে? এবং কতটি?সাজ্জাদ মাহমুদ (নিপু), ফুলবাড়ী, দিনাজপুর ইংল্যান্ড, পাকিস্তানের বিপক্ষে ওভাল টেস্টটি ধরে সংখ্যাটা ৯০২।প্রোফাইলের দাবিসদ্য অবসরপ্রাপ্ত স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরনের প্রোফাইল স্টেডিয়াম পাতায় দেখতে চাই।সৌরভ মাহমুদ, দিনাজপুর মুরালিধরনের প্রোফাইল আগেই ছাপা হয়েছে, তাই নতুন করে আপাতত তাঁর প্রোফাইল ছাপা সম্ভব হচ্ছে না।ক্রীড়া গ্রন্থাগার স্থাপন প্রসঙ্গেক্রীড়া ও ক্রীড়াসংশ্লিষ্ট বিষয়ে জানার জন্য আমরা পত্রপত্রিকার ওপরই বেশি নির্ভরশীল। কিন্তু অনেক সময় পুরোনো তথ্যের দরকার হলে সেটা পত্রিকায় পাই না। জেলায় জেলায় ক্রীড়া গ্রন্থাগার স্থাপন করে এই সমস্যার সমাধান করা যেতে পারে।মাইন উদ্দিন সোহাগ, কোতোয়ালি, দিনাজপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সোহেল নওরোজ।