চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিমতগত স্টেডিয়ামের চিরকুটে ছাপা হওয়া সোহেল নওরোজের চিঠির সঙ্গে একমত হতে পারলাম না। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার ও শোভাবর্ধনে বিপুল অর্থ ব্যয়ের পক্ষে নন তিনি। ওই টাকা দিয়ে তিনি নতুন স্টেডিয়াম তৈরি কিংবা পতিত কোনো স্টেডিয়ামের সংস্কারের পক্ষে মতামত দিয়েছেন। কিন্তু আমি মনে করি, বিশ্বকাপ ক্রিকেটের মতো বড় আসরের উদ্বোধন অনুষ্ঠানটি যে স্টেডিয়ামে হবে তার সংস্কার ও আধুনিকায়নে বিসিবির উদ্যোগ যথাযথ। নতুন স্টেডিয়াম তৈরি কিংবা অন্য স্টেডিয়ামের সংস্কার বিশ্বকাপের পরও করা যাবে।পরিতোষ কুমার পাল, ফুলবাড়িয়া, ময়মনসিংহবিসিবির ব্যর্থতাভালো খেলার স্বীকৃতি কে না চাই। তাদের স্বীকৃতি দেওয়ার জন্যই ২০০৫ সালে অ্যাওয়ার্ড নাইট প্রবর্তন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা নির্বাচন করে তাদের পুরস্কৃত করার উদ্যোগটা নিঃসন্দেহ প্রশংসনীয় ছিল। কিন্তু ভালো এই উদ্যোগটাই হারিয়ে গেছে; ২০০৬ সালের আর এটি হয়নি। দল ভালো না করলে আমরা মুণ্ডুপাত করি ক্রিকেটারদের। কিন্তু বোর্ডের এই ব্যর্থতার দায় নেবে কে?সুমন, রাজশাহীপাঠকের জিজ্ঞাসাটি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি আসর মিলিয়ে সবচেয়ে বেশি রান করেছেন কে?মাইন উদ্দিন সোহাগ, দিনাজপুর মাহেলা জয়াবর্ধনের; ১৮ ম্যাচে ৬১৫ রান।টেস্টে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি কার?সাজ্জাদ মাহমুদ, ফুলবাড়ী, দিনাজপুর স্যার ডন ব্র্যাডম্যানের (১২টি)।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন পরিতোষ কুমার পাল