চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনন্দন তামিমসাকিব আল হাসানের পর এবার কাউন্টিতে ডাক পেলেন তামিম ইকবাল। এটা বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রারই প্রতীক এবং গর্বের বিষয়ও। ভবিষ্যতে আইপিএলসহ ইংলিশ কাউন্টি ক্রিকেটের বিভিন্ন দলে আরও বেশি বেশি বাংলাদেশের ক্রিকেটার খেলার সুযোগ পাবেন, এটাই কামনা করি। তামিমের ব্যাট কাউন্টি ক্রিকেটে ঝলসে উঠবে, এটাই প্রত্যাশা।খাইরুল ইসলাম, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপ্রোফাইল-প্রতিবাদস্থানীয় তারকা খেলোয়াড়দের প্রোফাইল ছাপা হয় না বলে ১২ জুন সংখ্যায় তন্দ্রা ও তমা যে অভিযোগ করেছেন তার সঙ্গে আমি একমত। সঙ্গে প্রতিবাদ করছি ভুল ব্যাখ্যার। প্রথম আলোর শুরু থেকে আমি এর সঙ্গে আছি, এর স্টেডিয়ামের জন্মলগ্ন থেকেই। সাকিব আল হাসানের প্রোফাইল ছাপা হলে তা আমার চোখ এড়াত না। কারণ আমি তাঁর অন্ধ ভক্ত।বিজয়, ইসলামপুর, ঢাকাসুদিন আসবে হকিতে?আমাদের দেশে একসময় হকির দারুণ জনপ্রিয়তা ছিল। সেই হকির অবস্থা এখন খুবই করুণ। নিয়মিত টুর্নামেন্ট হচ্ছে না। উঠে আসছে না প্রতিভাবান তরুণ খেলোয়াড়। হকি ফেডারেশনের কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ, হকির সুদিন ফিরিয়ে আনার জন্য তাঁরা যেন তৎপর হন।মামুন হুসাইন, বসুন্দিয়া, নড়াইলনতুন বিভাগ চাইস্টেডিয়াম পাতায় নতুন একটা বিভাগ চালু করা হোক, যেখানে থাকবে আইসিসি টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ ব্যাটসম্যান ও বোলারের তালিকা। থাকবে দলগত র‌্যাঙ্কিংও।সঞ্জয় সরকার, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মামুন হুসাইন।