চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের অবস্থানটা কোথায়?নেপালের কাছেও হারে বাংলাদেশ! এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলে ৪/১ গোলে দলের হারেই পরিষ্কার, কতটা নিচে নেমে গেছে আমাদের ফুটবলের মান। কিন্তু এ নিয়ে বাফুফের কোনো মাথাব্যথা আছে কি?রফিকুল ইসলাম, বিশ্বনাথ, সিলেটঅভিনন্দনআমার প্রিয় দল আবাহনী। এবারও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ জেতায় খুবই খুশি হয়েছি। ক্লাবের খেলোয়াড়, কোচ-কর্মকর্তাদের অভিনন্দন জানানোর জন্য শরণাপন্ন হলাম চিরকুটের। দলের সবাইকে অভিনন্দন।মাহিম, জামালপুরপাঠকের চাওয়াকয়েক সংখ্যা ধরেই দেখছি, পাঠকদের জন্য বরাদ্দ পাঠক কর্নারের জায়গাটি ক্রমেই ছোট হয়ে আসছে। তবে ব্যতিক্রম ছিল গত সংখ্যাটি। বেশি চিঠি ছাপা হয়েছে। ছাপা হয়েছে প্রাসঙ্গিক ছবিও। এমনই যেন স্টেডিয়ামের প্রতিটি সংখ্যায় দেখতে পাই।এ্যান, নোয়াখালীশুভ জন্মদিনগত ৭ জুলাই ছিল মোহাম্মদ আশরাফুলের জন্মদিন। এক দিন পরে হলেও চিরকুটের মাধ্যমে তাঁকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকুন, ভালো পারফর্ম করুন।অনন্যা ও নিতু, নোয়াখালী, রতন, মিরপুর, ঢাকাধন্যবাদগত ২৪ জুন গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কার নিয়ে বিশেষ সংখ্যাটি পড়ে খুবই ভালো লাগল। আমাদের ঘরোয়া ক্রীড়াঙ্গনের অনেক তারকা সম্পর্কেই নতুন কিছু জানতে পারলাম। সাকিব আল হাসানের সাক্ষাৎকারটিও ছিল চমৎকার। এর আগে তাঁর অনেক সাক্ষাৎকারই পড়েছি। কিন্তু ভালো লাগায় তাঁর আগের সবগুলোকেই ছাপিয়ে গেছে এবারের সাক্ষাৎকারটি। সংগ্রহে রাখার মতো সংখ্যাটির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।সুমন, মোহনপুর, রাজশাহী; ইসরাত, নোয়াখালী; রফিকুল ইসলাম, বিশ্বনাথ, সিলেট; সোহান, আরিফ ও হাসিব, বড়পাড়া, ঈশ্বরদীপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন রফিকুল ইসলাম।