চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর শেষ কবে?গত মৌসুমে পাতানো খেলার কারণে কলঙ্কিত হয়েছিল বাংলাদেশ পেশাদার ফুটবল লিগ। এর জন্য অভিযুক্ত দলটিকে শাস্তিও পেতে হয়েছিল। আশা করা হয়েছিল, এবার হয়তো এ থেকে মুক্তি মিলবে। কিন্তু সে আশায় গুড়েবালি। প্রথম রাউন্ডের পর লিগের শেষ পর্যায়ে এসে আবারও পাতানো খেলার অভিযোগ। এমনিতেই দেশের ফুটবলের প্রতি মানুষের আগ্রহ কমে এসেছে। তার ওপর পাতানো খেলা হতে থাকলে অদূর ভবিষ্যতে মাঠে লোক পাওয়া যাবে বলে মনে হয় না। কথা হলো, পাতানো খেলা দূর করতে বাফুফে কি যথাযথ পদক্ষেপ নিয়েছে? নিলে বোধ হয় এবার আর অভিযোগ উঠত না। যাদের দায়িত্ব ফুটবলকে বাঁচানোর, তারাই যেন ফুটবলের গলা টিপে না ধরে!তোফায়েল আহমেদ, সরিষাবাড়ী, জামালপুরশুভকামনাজিম্বাবুয়ে সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল যোগ্যতার প্রমাণ রাখতে পারেনি। পর পর দুটি ম্যাচ হারলেও শেষ দুই ম্যাচ জিতে মুখ রক্ষা করেছে। কিন্তু ফাইনালের টিকিট পায়নি। আশা করি, এবার ইউরোপ সফরে ভালো করবেন সাকিব-তামিমরা। ক্রিকেট দলের জন্য রইল শুভকামনা।মজিদ মোর্শেদ, নওয়াপাড়া, অভয়নগর, যশোরমৎস্যকন্যা স্বর্ণময়ী নাজমাদেশে টাকা খাওয়ার মানুষের অভাব নেই, টাকা দেওয়ার সময়ই দৈন্যদশা ফুটে ওঠে। নদীমাতৃক বাংলাদেশে সাঁতারের সোনালি অতীতকে আঁকড়ে ধরে কুষ্টিয়ার মেয়ে নাজমাদের মতো প্রতিভাগুলোর প্রাপ্য সম্মানীটাও যখন লোপাট হয়ে যায়, তখন আমরা কিসের উন্নয়ন দেখাচ্ছি? ১১টি সোনাজয়ী নাজমাকে কর্তৃপক্ষ যোগ্য সম্মান দেবে, এটাই জাতি আশা করে। স্টেডিয়াম পাতার প্রতিবেদক বদিউজ্জামানকে ধন্যবাদ।মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ, স্বাধীন, স্যার ইকবাল রোড, খুলনাসিদ্দিকুরকে বলছিগলফ কোর্সে ঔজ্জ্বল্য ছড়িয়ে চলেছেন আপনি। গলফের জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছেন দেশে। সন্দেহ নেই, আপনার অগ্রযাত্রা যতদিন অব্যাহত থাকবে, বাংলাদেশে গলফের জনপ্রিয়তা বাড়তেই থাকবে। আপনার কাছে আমার একটা চাওয়া আছে, আপনি যখন আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট খেলবেন, তখন যেন সবুজ পোশাক ও লাল-সবুজ ক্যাপ পরে দেখতে পাই আপনাকে। এতে সহজেই আপনাকে আমরা চিনতে পারব। টিভিতে যখন গলফের লাইভ দেখি, অনেক প্রতিযোগীর ভিড়ে আপনাকে খুঁজে পেতে কষ্ট হয়।ফারজানা, মাইজদী কোর্ট, নোয়াখালীপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন তোফায়েল আহমেদ।