চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক এবং আমরাচার বছর পর আবারও শুরু হয়েছে অলিম্পিক। ‘অংশগ্রহণই বড় কথা’র মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবার লন্ডনে পাঠিয়েছে বাংলাদেশের পাঁচ প্রতিযোগী। তাঁদের নিয়ে কেউ পদকের স্বপ্ন দেখছে না। কোনো টুর্নামেন্ট সামনে এলেই কিছুদিনের জন্য একটা প্রশিক্ষণ ক্যাম্প করেই তাঁদের পাঠানো হয়; কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিশ্বমানের অ্যাথলেট তৈরির কোনো পরিকল্পনা নেই। অথচ অলিম্পিকে প্রতিযোগী পাঠানোর চেয়ে প্রতিযোগীদের অলিম্পিকমানের করে গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ।সুমন, মোহনপুর, রাজশাহী, রাফি রেদোয়ান, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তেজগাঁও, ঢাকাসবাইকে ছাড়িয়ে ফেদেরারটেনিস আমার অন্যতম প্রিয় খেলা। বিশেষ করে পুরুষ টেনিসে ফেদেরার-নাদাল, ফেদেরার-জোকোভিচ, ফেদেরার-মারে দ্বৈরথ হলে তো কথাই নেই; গোগ্রাসে গিলি রীতিমতো। তবে সবকিছু ছাপিয়ে আমার আগ্রহ, ফেদেরার এখন কোথায় গিয়ে থামবেন, তা নিয়ে। ফ্রেড পেরির পর মারে গ্র্যান্ড স্লাম জিতবেন বলে স্বপ্ন দেখেছিল ব্রিটিশরা। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়ে সপ্তমবারের মতো অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ট্রফি উঁচিয়ে ধরলেন ফেদেরার। এবার তিনি অলিম্পিকে কী করেন, সেটা দেখার অপেক্ষায় আছি।রোজিনা, গুলকীবাড়ি রোড, ময়মনসিংহবিসিবিকে ধন্যবাদবিসিবি অনেক কিছুতেই ব্যর্থ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার এক যুগ পার হয়ে গেলেও আমাদের ঘরোয়া ক্রিকেটের শক্তিশালী অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। এমন অনেক ব্যর্থতাই আছে ক্রিকেট বোর্ডের। তবে তাদের সর্বশেষ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী দলকে সংবর্ধনা দিয়েছে বোর্ড, সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে পাঁচ লাখ করে টাকা। খুব ভালো উদ্যোগ।অনিক সরকার, কিশোরগঞ্জ, চি ক্যালভিন চাকমা, ঢাকা, প্রিন্সেস এ্যান, জালিয়াল, নোয়াখালীপ্রসঙ্গ উইকেটক্রিকেটে স্বাগতিক হওয়ার বড় সুবিধা এই, নিজেদের দলের চাহিদা মতো উইকেট তৈরি করা যায়। এই সুবিধা নিতে হবে আমাদের। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দল, যারা স্পিনের বিপক্ষে দুর্বল বলে ধরা হয়, তাদের বিপক্ষে স্পিননির্ভর উইকেট তৈরি করতে হবে। আর ভারত, যারা কিনা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে দুর্বল, তাদের বিপক্ষে তৈরি করতে হবে পেস-সহায়ক উইকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট বিভাগ এই নীতি মেনে চললে ক্রিকেট দলের পারফরম্যান্স আরও ভালো হবে বলে বিশ্বাস করি আমি।সাব্বির হোসেন, রাজারহাট, কুড়িগ্রামঅভিনন্দনজাতীয় বয়সভিত্তিক সাঁতারে যা আগে কেউ কখনো করেনি, সেটাই করে দেখিয়েছে কুষ্টিয়ার আমলার মেয়ে নাজমা। ১১টি ইভেন্টের সব কটিতে রেকর্ড গড়ে জিতেছে সোনা। নাজমার জন্য রইল শুভকামনা। আশা করি, সাঁতারে নতুন নতুন রেকর্ড গড়বে সে। এটাও আশা করি, প্রতিটি ইভেন্টে রেকর্ড গড়ার জন্য প্রাপ্য অর্থ পাবে সে।মাহফুজুর রহমান খান, মেলান্দহ, জামালপুর, সজিব তালুকদার, সাটুরিয়া, মানিকগঞ্জ, এস আর সোহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন রোজিনা।