চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকরামকে ধন্যবাদলন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা নিয়ে মার্চপাস্ট করেছেন দেশের পাঁচ অ্যাথলেট ও কর্মকর্তারা। তবে তাঁদের বাইরেও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আরেক ‘বাংলাদেশি’— আকরাম খান। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আকরাম খান অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে কোরিওগ্রাফার হিসেবে কাজ করে আমাদের গর্বিত করেছেন।জাকির হোসেন, মনিরামপুর, যশোরপ্রসঙ্গ স্পিন বোলিং কোচসাকলায়েন মুশতাক সর্বকালের সেরা অফস্পিনারদের একজন। নিজের বোলিং জাদুতে অসংখ্যবার ম্যাচ জিতিয়েছেন পাকিস্তানকে। তাঁকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বিসিবি। কারণ, তাঁর কাছ থেকে আমাদের স্পিনাররা অনেক কিছু শিখতে পারবে। সোহেল, গৌরীপুর, ময়মনসিংহঅলিম্পিক এবং একটি উপলব্ধিফুটবল বিশ্বকাপ যেভাবে টানে আমাদের, অলিম্পিকের আকর্ষণটা সেভাবে বোধ করি না। অলিম্পিকের অনেক খেলাই আমাদের কাছে অপরিচিত—এর বড় কারণটা বোধ হয় এটাই। এটাও বুঝি, যেদিন আমাদের দেশের অ্যাথলেটরা অলিম্পিকে গিয়ে ভালো করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, সেদিন থেকে অলিম্পিকের প্রতি আকর্ষণ বাড়বে আরও। অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার। এই ইভেন্টে উসাইন বোল্টের পাশেই যদি বাংলাদেশের কেউ দৌড়ায়, সন্দেহ নেই সেটা আমাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। কিন্তু সে আশা করার দুঃসাহস আমাদের দেয়নি আমাদের প্রতিযোগীরা।সুমন, মোহনপুর, রাজশাহীএকটি প্রশ্নবাংলাদেশের আর্চার ইমদাদুল হক মিলন অলিম্পিকে ভালো করতে পারেননি। ব্যক্তিগত সেরা স্কোরের ধারে-কাছেও যেতে পারেননি। আর এই ব্যর্থতার জন্য তিনি দুষছেন লর্ডসের বাতাসকে, যেটা জানতে পেরেছি বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর প্রকাশিত প্রতিক্রিয়া থেকে। তাঁর প্রতিক্রিয়া শুনে আমার একটা প্রশ্ন জেগেছে, বাতাস কি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল শুধু মিলনের সামনেই, অন্য প্রতিযোগীদের কি একই প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি?মাহিম, জামালপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সোহেল।