চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা শুধুই দর্শকঅনেক আগেই শেষ হয়ে গেছে আমাদের অলিম্পিক। পরে শেষ হলেও কিছু যায়-আসত না। আমাদের প্রতিযোগীরা তো আর পদকের জন্য লড়াই করতে যান না। অলিম্পিক চেতনা সমুজ্জ্বল রেখে আমাদের প্রতিযোগীরা অংশ নেন অভিজ্ঞতা অর্জনের জন্য। তাই অলিম্পিক মানেই আমরা শুধুই দর্শক।মাহিম, জামালপুরসোনার চেয়েও দামিগত সংখ্যায় প্রকাশিত ‘সোনার চেয়েও দামি’ লেখাটি খুব ভালো লেগেছে। সোনার পদক শুধুই এক টুকরো সোনা নয়, সোনার চেয়েও বেশি দাম তার। ব্যাপারটি লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। গ্রেট অলিম্পিয়ান মাইকেল ফেল্প্সকে নিয়ে ফটো ফিচারটিও ছিল সময়োপযোগী।খয়ের, রামপুরা, ঢাকাএবার মাশরাফিকে চাইপাঠকের প্রশ্ন এবং তারকার উত্তর দিয়ে দুটি স্টেডিয়াম সংখ্যা করা হয়েছে। আমার মতো পাঠকদের কাছে সংখ্যা দুটি ছিল খুবই আকর্ষণীয়। আমি মনে করি, ক্রীড়াঙ্গনের বিভিন্ন তারকাদের নিয়মিতই পাঠকদের সামনে হাজির করা যেতে পারে। পাঠকের প্রশ্ন এবং তারকার উত্তর নিয়ে ভবিষ্যতে স্টেডিয়াম সংখ্যা করা হলে পাঠকদের সামনে যেন মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আসা হয়।সুমন, মোহনপুর, রাজশাহীআত্মতৃপ্তির সুযোগ নেইঅনেক জল ঘোলা হওয়ার পর মাঠে গড়িয়ে শেষ হলো হকি লিগ। সামনে সেপ্টেম্বর মাসেই আবার শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। যাঁরা হকি ভালোবাসেন, তাদের জন্য এটা সুখবর। তবে এ নিয়ে খুব বেশি আত্মতৃপ্ত হওয়ার সুযোগ নেই। কারণ হকি নিয়ে হকি ফেডারেশনের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা নেই। আমাদের হকির সমস্যা খালি চোখেই চিহ্নিত করা সম্ভব। বড় মানের প্রতিযোগিতায় অংশ নেওয়া তো দূরের কথা, ভিনদেশি দলের সঙ্গে নিয়মিত খেলারই সুযোগ হয় না হকি দলের। হকির উন্নয়ন চাইলে ঘরোয়া হকি চালু রাখার পাশাপাশি জাতীয় দলকে বাইরের দলগুলোর সঙ্গেও খেলার সুযোগ করে দিতে হবে।খাইরুল ইসলাম, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সুমন।