চিরকুট
স্মরণবিখ্যাত ধারাভাষ্যকার আবদুল হামিদ ভাই চলে গেছেন না-ফেরার দেশে। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের। সদালাপী, কর্মচঞ্চল মানুষ ছিলেন তিনি। কেউই বলতে পারবেন না যে কাউকে তিনি কখনো কটু কথা বলেছেন। সৃষ্টিকর্তা ওনার আত্মাকে চিরশান্তিতে রাখবেন, এটাই কামনা করি।এম এন সালেহ্, ১১৩ শাহজালাল হল, বাকৃবি, ময়মনসিংহনেহরু কাপ ও বাফুফের উদাসীনতাজাতীয় দল নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা নেই, এবারের নেহরু কাপে বাংলাদেশের না থাকাটাই তার প্রমাণ। ২০০৯-২০১০ মৌসুমে নেহরু কাপে আমন্ত্রণ পেয়েও প্রতিযোগিতায় অংশ নেয়নি বাংলাদেশ, যার কারণে আর বাংলাদেশকে আমন্ত্রণ জানায়ই না আয়োজকেরা। এর জন্য অবশ্য দায়ী বাফুফে। অন্য দলগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যখন মরিয়া, তখন সুযোগ হেলায় হারিয়ে মাথা কুটে মরছি আমরা।জাওয়াদ আল রাতুন, পরীবাগ, ঢাকাপাঠকের প্রশ্নলন্ডন অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে খেলতে দেখিনি। তাদের না খেলার কারণ কী, ঠিক জানি না। চিরকুটের মাধ্যমে আমরা কি এর কারণ জানতে পারি?মামুন, রাজশাহী বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে আসতে পারেনি তারা। ক্রীড়াবিষয়ক যেকোনো প্রশ্নেরই উত্তর দেওয়া হয় চিরকুট বিভাগেব্যর্থ শুধু আমরাইজনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ১৯৫তম দেশ টোঙ্গারও অলিম্পিক সাফল্য রয়েছে। কিন্তু অষ্টম জনবহুল দেশ হয়েও আমাদের কোনো সাফল্য নেই। অবশ্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ২০৪টি সদস্য দেশের মধ্যে ৮০টি দেশ এখনো কোনো পদক জেতেনি। এই দেশগুলোর বেশির ভাগেরই আয়তন খুব ছোট এবং জনসংখ্যাও খুব কম। প্রশ্নটা এখানেই, জনবহুল দেশ হওয়া সত্ত্বেও কেন অলিম্পিকে সাফল্য নেই আমাদের?জাকির হোসেন, রাজগঞ্জ, মনিরামপুর, যশোরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন এম এন সালেহ্।