চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদএয়ারটেল রাইজিং স্টার সারা দেশের উঠতি ফুটবলারদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১২ জনকে বেছে নিয়েছে। এই নির্বাচিত তরুণ ফুটবলাররা ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সুযোগ পাবে। প্রশিক্ষণ এবং ইংল্যান্ডের ফুটবল দর্শন সম্পর্কে জানার জন্য একজন তরুণের এর চেয়ে ভালো আর কী হতে পারে। এয়ারটেল রাইজিং স্টারের আয়োজকদের ধন্যবাদ। এখানে আরও একটা প্রসঙ্গ যোগ করা যায়। ফুটবলের মতো অন্যান্য খেলায়ও যদি এভাবে প্রতিভা অন্বেষণ করা হয়, তা হলে দেশের ক্রীড়াঙ্গনটাই বদলে যাবে।অনিক সরকার, খরমপট্টি, কিশোরগঞ্জ, মাহিম, জামালপুর।দাবা দলকে অভিনন্দনপ্রায় তিন বছর দেশে দাবার বড় কোনো টুর্নামেন্ট হয়নি। তার পরও দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দল এ যাবৎকালের সেরা পারফরম্যান্সই করেছে। ১৫৮টি দেশের মধ্যে ৩৩তম হয়েছে বাংলাদেশ। ভারত-স্পেনের মতো শক্তিশালী দলও আমাদের পেছনে। অথচ এত বড় সাফল্যের পরও মিডিয়ায় এ নিয়ে তেমন প্রচারণা দেখিনি। গ্র্যান্ডমাস্টার জিয়া মনে করেন, আগামী অলিম্পিয়াডে প্রথম দশে থাকা সম্ভব। এর জন্য এখন থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং তার সঠিক বাস্তবায়ন দরকার। আর দরকার দাবার প্রতি সরকারের সমর্থন। দাবার উন্নতির জন্য সব পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হবে, এটাই প্রত্যাশা আমাদের।শিহাব ইসলাম, ইস্টার্ন ব্যাংক লি., ঢাকাখেলার টিভি চ্যানেল চাইভাবতে ভালো লাগে, বাংলাদেশে অনেক টিভি চ্যানেল। কোনো কোনো টিভি চ্যানেলের মান আবার বিশ্বমানের। কিন্তু আক্ষেপ একটাই—এ দেশে খেলাধুলার ওপর কোনো টিভি চ্যানেল নেই। খেলা দেখার জন্য প্রায়ই আমাদের নির্ভর করতে হয় ভিনদেশি টিভি চ্যানেলের ওপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যাপারটি নিয়ে ভাবতে পারে এবং একটা পূর্ণাঙ্গ খেলার টিভি চ্যানেল চালু করতে পারে।দিবাকর বিশ্বাস, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, সানজানা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী, এম এন সালেহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।পাঠকের কাঠগড়ায়খেলাধুলা আমার ভালো লাগে। খেলার খবর জানার জন্য পত্রিকা হাতে নিয়েই খেলার পাতা দেখি। ভালো লাগে স্টেডিয়ামও। কিন্তু অনেক খবরই সাপ্তাহিক এই খেলার পাতায় ছাপা হয় না। এই যেমন বাংলাদেশ ক্রিকেট দল ত্রিনিদাদ ও টোবাগো সফরে গেল—এ নিয়ে স্টেডিয়াম পাতায় কোনো খবর নেই। যেমনটি ছিল না আইপিএল নিয়ে কোনো খবরও।মোহসিনা মিম, মাস্টারপাড়া, নওগাঁ।বিসিবি কর্মকর্তাদের বলছিকিছুদিন আগেই বাংলাদেশ জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষেও। অথচ বিশ্বকাপে মাঠে নামার আগে এই দুটি দলের বিপক্ষেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ দুটি অন্য দুটি দলের বিপক্ষে হলে কি ভালো হতো না? আরব আমিরাতে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ খেলেছে বলেই প্রস্তুতি ম্যাচে পরস্পরের বিপক্ষে আর মাঠে নামেনি। বিষয়টা মাথায় রাখা দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও। তোফায়েল আহমেদ, সরিষাবাড়ী, জামালপুর।স্বপ্ন পূরণ হবেদক্ষিণ আফ্রিকা মহিলা দলের কাছে বাংলাদেশ মহিলা দল টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ হেরেছে। তবে আমি সালমাদের পারফরম্যান্সকে খারাপ বলব না। ওদের মহিলা ক্রিকেটাররা পেশাদারি মানসিকতা নিয়ে বড় হয়েছেন, অনুশীলনে পেয়েছেন আধুনিক সুযোগ-সুবিধা। আর আমাদের সালমারা নানা প্রতিবন্ধকতা মাড়িয়ে খেলার মাঠে এসেছেন। তার পরও তাঁদের খেলা দেখে মনে হয়েছে সিরিজটা সালমারাও জিততে পারতেন! জাকির হোসেন, রাজগঞ্জ কলেজপাড়া, যশোর।এনামুলকে ধন্যবাদঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ। কিন্তু দলীয় এই ব্যর্থতার মধ্যেও আপন মহিমায় ভাস্বর ছিলেন এনামুল হক (বিজয়)। ২টি সেঞ্চুরিসহ করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ৩৬৫ রান। এই পারফরম্যান্সের জন্য তাঁকে জানাই ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে জাতীয় দলেও এমনভাবে তিনি খেলতে পারবেন।এম মোর্শেদ খান, নওয়াপাড়া, অভয়নগর, যশোর।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন তোফায়েল আহমেদ।