চিরকুট
বিটিভি সমীপেবাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে। কিন্তু দুঃখের বিষয়, বিটিভিতে খেলা দেখতে গিয়ে সময়ে-অসময়ে খবর ও বিজ্ঞাপন দেখতে হচ্ছে দর্শকদের। তাই খেলা সম্প্রচারকালে বেশি সময় ধরে যাতে বিজ্ঞাপন প্রচার করা না হয়, সে ব্যাপারে বিটিভির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ হবে—এটাই আশা করি।রফিকুল ইসলাম, বিশ্বনাথ, সিলেটশুভ জন্মদিন৫ অক্টোবর ছিল মাশরাফি বিন মুর্তজার জন্মদিন। দেশের সেরা এই পেসারকে জন্মদিনের শুভেচ্ছা। আশা রাখি, আগামী দিনগুলোয় তিনি সব প্রতিকূলতাকে পায়ে মাড়িয়ে সামনে এগিয়ে যাবেন।সুস্মিতা হাসান, মাহিগঞ্জ, রংপুরএভাবে চলতে পারে নাটি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক প্রত্যাশা ছিল ক্রিকেট দলকে নিয়ে। কিন্তু একমাত্র সাকিব আল হাসান ছাড়া কেউই তেমন ভালো করতে পারেননি। ম্যাচ জিততে হলে তো এক সাকিব আল হাসানের ওপর নির্ভর করলে হবে না, সাধ্যমতো সবাইকে পারফর্ম করতে হবে। সেটা হয়নি বলেই গ্রুপ পর্বের দুই ম্যাচেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৭৫ রান করেও বোলিং ও ফিল্ডিং-ব্যর্থতায় যথারীতি একপেশে ম্যাচ। এভাবে চলতে পারে না। আশানুরূপ পারফর্ম না করেও যাঁরা বছরের পর বছর ধরে দলে থেকেছেন, আমি মনে করি, তাঁদের দল ছাড়ার সময় এসে গেছে।এম এন সালেহ্, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন এম এন সালেহ্।