চিরকুট
প্রসঙ্গ পাইবাসকোনো কোনো পত্রিকার খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে নাকি এখনো সই-ই করেননি কোচ রিচার্ড পাইবাস। কারণ, ছুটির প্রশ্নে নাকি এখনো তিনি বিসিবির সঙ্গে সমঝোতায় আসতে পারেননি। ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো মনে হচ্ছে না। জাতীয় দলের কোচ হবেন যিনি, দলের জাতীয় বোর্ড যে সিদ্ধান্ত নেবে, সেটা মেনেই কাজ করতে হবে তাঁকে। আশা করি পাইবাসের বোধোদয় হবে এবং কোচ হিসেবে বিসিবির চুত্তিপত্রে সই করবেন।মাহিম, জামালপুর, রাফি রেদোয়ান, তেজগাঁও, ঢাকাতথ্যবিভ্রাটজাতীয় ক্রিকেট লিগ নিয়ে এক দিনের ব্যবধানেই দুই রকম তথ্য পাওয়া গেল। সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাল, এবারের জাতীয় ক্রিকেট লিগ হবে ফ্রাঞ্জাইজি-ভিত্তিক। কিন্তু একদিন পরেই শোনা গেল ফ্রাঞ্জাইজি-ভিত্তিক নয়, সনাতনী ফরম্যাটেই হবে এবারের জাতীয় লিগ। যদি তা-ই হয়, তা হলে ঘটা করে ফ্রাঞ্জাইজি-ভিত্তিক লিগের কথা কেন জানানো হলো? বিসিবির কাছে এই প্রশ্নের উত্তর আছে কি?তোফায়েল আহমেদ, মিরপুরসুদিনের আশায়আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ঘোর সমর্থক। বিশ্ব ক্রিকেটে লারা আসার আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখতাম। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুসময় দেখেছি, দেখেছি দুঃসময়ও। দলটির পরাজয় দেখতে দেখতে এমনই অভ্যস্ত হয়ে গেছি যে স্যামি-ব্রাভোদের হারে এখন আর আমার কোনো অনুভূতি হয় না। এমনই যখন অবস্থা, তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ। আশির দশকের ক্যারিবীয় স্বর্ণযুগের মতো সুদিন না হলেও, ক্যারিবীয় ক্রিকেট পতনের তলানি থেকে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস আমার।সুমন, মোহনপুর, রাজশাহীটি-টোয়েন্টির জয়টি-টোয়েন্টির আবির্ভাবের সময় অনেকেই অনেক কথা বলেছেন। বেশির ভাগই কথাই ছিল ক্রিকেটের ক্ষুদ্রতর সংস্করণের সমালোচনা। কিন্তু সময় অনেক কিছুই বদলে দিয়েছে। কুড়ি ওভারের ক্রিকেট নিয়ে দুই বছর আগেও যাঁরা নাক সিটকিয়েছেন, তাঁরাও এখন ক্রিকেটের ভক্ত। ব্যাপারটা আমাকে দিয়েই বুঝতে পারছি। ক্রিকেট পণ্ডিতদের সমালোচনার কারণেই হবে হয়তো, টি-টোয়েন্টি নিয়ে প্রথম দিকে আমার মধ্যে নেতিবাচক চিন্তা ছিল। কিন্তু এখন সব বদলে গেছে। পলাশ, কুড়িগ্রাম, রংপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন তোফায়েল আহমেদ।