চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভকামনাআইসিসির নতুন সহসভাপতি হয়েছেন আ হ ম মুস্তফা কামাল। ২০১৪ সালে তাঁর এই দায়িত্বের মেয়াদ শেষ হলে তিনিই হবেন আইসিসির পরবর্তী সভাপতি। ক্রিকেট সংগঠক হিসেবে আরও বড় দায়িত্ব পাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতিকে অভিনন্দন। আশা করছি, তাঁর দায়িত্বশীল ভূমিকায় ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। দেশের ক্রিকেটেও লাগবে উন্নতির ছোঁয়া। আইসিসির নতুন সহসভাপতিকে জানাই শুভকামনা। শুভকামনা জানাই, বিসিবিতে মুস্তফা কামালের স্থলাভিষিক্ত নাজমুল হাসানকেও।এম ইয়াসিন আরাফাত, লোহাগাড়া, চট্টগ্রামসুষ্ঠু তদন্ত চাইবাংলাদেশের আম্পায়ার নাদির শাহসহ পাকিস্তান ও শ্রীলঙ্কার আম্পায়ার ম্যাচ পাতানোয় রাজি হয়েছেন বলে ভারতীয় এক টিভি খবর প্রকাশ করেছে; যদিও অভিযুক্ত আম্পায়াররা অভিযোগ অস্বীকার করেছেন। ভারতীয় টিভির চাঞ্চল্যকর খবর প্রকাশের পর আইসিসি এরই মধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। আশা করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত আম্পায়ারের বিপক্ষে শাস্তি নিশ্চিত করবে। কারণ, ম্যাচ পাতানো কখনোই কোনো খেলার জন্য মঙ্গল বয়ে আনে না; উল্টো ধ্বংস করে দেয় খেলাকে।র. ই. কামাল, বিশ্বনাথ, সিলেট, আরাফাত, চট্টগ্রামনবীন প্রবীণ হবে কবে?বাংলাদেশ ক্রিকেট দল হারলেই কারণ হিসেবে বলা হয় নবীন দল। কোনো খেলোয়াড় খারাপ করলেই বলা হয় অভিজ্ঞতার আরও প্রয়োজন। বছরের পর বছর যদি একই কথা বলা হয়ে থাকে, তা হলে দল ‘প্রবীণ’ হবে কবে? যদি ‘নবীন’রাই ক্রিকেট দলের ব্যর্থতার কারণ হয়, তা হলে তাঁদের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে দলে নেওয়া হয় না কেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলে জায়গা করে নিতে একজন ক্রিকেটারকে অনেক ধাপ পেরিয়ে আসতে হয়। বিসিবিরও উচিত হবে অস্ট্রেলিয়াকে অনুসরণ করা।তওহীদুর রহমান, ত্রিশাল, ময়মনসিংহক্যারিবীয়দের বিশ্বজয়ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা অধিনায়ক ড্যারেন স্যামির। কেউ হয়তো কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করবেন। জানি, স্যামি খেলোয়াড় হিসেবে গেইল, ব্রাভোদের মানের নয়। তার পরও বিশ্বকাপ জয়ে তাঁর অবদানকে বড় করে দেখার কারণ—বিভিন্ন দ্বীপদেশ থেকে উঠে আসা ক্রিকেটারদের বিনি সুতার মালার মতো গেঁথে রেখেছেন। দলীয় কোন্দল, বিতর্ক, সমালোচনা—সবকিছুকে ছাপিয়েই তো দল হিসেবে খেলে বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ। সুসময় বুঝি ফিরল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের!কামরুল হাসান, সরকারি আযিযুল হক কলেজ, বগুড়াবিসিবিকে বলছিচুক্তির মেয়াদ পূর্ণ না করেই বাংলাদেশ ক্রিকেট দলকে ছেড়ে গেছেন স্টুয়ার্ট ল। শোনা যাচ্ছে, বর্তমান কোচ রিচার্ড পাইবাসও নাকি ছেড়ে দিতে চান দায়িত্ব। এই কয়েক মাস যে পাইবাস সাকিব-তামিমদের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেন, সেটা নাকি বিসিবির চুক্তিতে সই না করেই। পত্রপত্রিকার খবর, চুক্তিতে পাইবাসের সই না করার কারণ ছুটিছাঁটা নিয়ে বোর্ডের সঙ্গে তাঁর বনিবনা না হওয়া। দলের ভালোর জন্যই যেখানে কোচের নিয়োগ দেওয়া, সেখানে অবশ্যই দলের স্বার্থ আগে দেখতে হবে। তবে দীর্ঘমেয়াদে ক্রিকেট দলের কোচ পাওয়াও নিশ্চিত করতে হবে বিসিবিকে।তানভীর, ফেনী, সুমন, তানোর, রাজশাহীপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন তওহীদুর রহমান।