চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো তাঁরা২১ অক্টোবরের স্টেডিয়াম সংখ্যায় প্রকাশিত মাসুদ আলমের ‘এখনো তাঁরা’ শিরোনামের লেখাটিতে উঠে এসেছে আলফাজ আহমেদ, হাসান আল মামুন, মতিউর মুন্না ও রজনী কান্ত বর্মণের কথা। ২০ বছরের কাছাকাছি লম্বা ক্যারিয়ারের পেছনে যেটিকে সবাই বড় করে দেখেন তা হলো, ফুটবলের প্রতি ভালোবাসা। প্রচণ্ড ইচ্ছাশক্তি, অদম্য আগ্রহ আর মাঠে প্রতিনিয়ত নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টাটাই তাঁদের এখনো টিকিয়ে রেখেছে ফুটবলের মাঠে। টিকিয়ে রেখেছে যাঁর যাঁর অবস্থানে। ঘরোয়া ফুটবলের চিরসবুজ এই চার ফুটবলারকে শ্রদ্ধা জানাই।শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ক্রিকেট দলের কাছে প্রত্যাশাকোনো সিরিজ শেষে ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে আমরা যতই কাটাছেঁড়া করি না কেন, ভেতরে ভেতরে ঠিকই অপেক্ষায় থাকি পরের সিরিজের জন্য। যেমনটা মুখিয়ে আছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম-সাকিবদের লড়াই দেখার জন্য। দলের কাছে প্রত্যাশা একটাই—তারা যেন হারার আগে মাঠে হেরে না বসে। দেশজুড়ে অসংখ্য ভক্ত তাদের দিকে তাকিয়ে—এ কথা মাথায় রেখে তারা যেন অন্তর দিয়ে পারফরম্যান্স করে।মাহিম, জামালপুর ও জাকির হোসেন, যশোরজন্মদিনের শুভেচ্ছাআজ ১১ নভেম্বর ক্রিকেটার শুভাগত হোমের জন্মদিন। ২৬তম জন্মদিনে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা। এবারের জাতীয় ক্রিকেট লিগে এরই মধ্যে অনেকেই সেঞ্চুরি করে ফেলেছেন। কিন্তু রানে নেই শুভাগত হোম। আশা করি, তিনি রানে ফিরবেন।সানজানা, কোম্পানীগঞ্জ, নোয়াখালীসামনে কঠিন চ্যালেঞ্জবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির অযাচিত হস্তক্ষেপ কখনো কখনো ক্রিকেটের জন্য হিতে বিপরীত হয়েছে। তবে নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেওয়ার পর নাজমুল হাসান জানিয়ে দিয়েছেন, কারও কাজে হস্তক্ষেপ করা হবে না, সবাই নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করবে। প্রয়োজনে দায়িত্ব পুনর্বিন্যাস করার অঙ্গীকারও করেছেন তিনি। নতুন সভাপতির কথা আমাদের ভালো লেগেছে। এখন দেখা যাক, কাজে কী হয়!সাধন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাটেনিস-কন্যা শারাপোভাটেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা শুধু দক্ষ খেলোয়াড়ই নন, মানুষ হিসেবেও অত্যন্ত চমৎকার। ২১ অক্টোবর স্টেডিয়াম পাতায় প্রকাশিত শারাপোভার সাক্ষাৎকারটি পড়ে খুব ভালো লাগল। ব্যক্তি শারাপোভা সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম। তাঁর দার্শনিক একটা মন আছে বটে। খেলা ও গ্ল্যামার দিয়ে টেনিসকে দীর্ঘদিন তিনি আলোকিত করে রাখুন—এটাই প্রত্যাশা।রোজিনা, গুলকীবাড়ি রোড, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সাধন সরকার।