চিরকুট
দুই টেস্টের প্রাপ্তিবাংলাদেশ ক্রিকেট দল হোয়াইটওয়াশ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রাপ্তি আছে আমাদের। ১১০ বছর পর ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন আবুল হাসান। এই প্রথম পাঁচ শ পেরোনো ৫৫৬ রানের স্কোর করেছে বাংলাদেশ। রোমান্থনের এমন অনেক ঘটনাই ঘটেছে এই সিরিজে। তবে এই সব নিয়ে নিজেদের গাফিলতি ভুলে গেলে চলবে না। হাতের মুঠোয় থাকা ঢাকা টেস্টে বাংলাদেশ হেরেছে ব্যাটসম্যানদের ভুলে। টি-টোয়েন্টিতে যেখানে হরহামেশাই দুই শ পেরোনো স্কোর হচ্ছে, সেখানে ঢাকা টেস্টে ২৪৫ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংস শুরু করে টি-টোয়েন্টি স্টাইলে টেস্ট খেলতে অভ্যস্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা ১৬৭ রানেই অলআউট! টেস্ট সিরিজ শেষে শুরু হয়ে গেছে ওয়ানডে সিরিজ। এখানে বাংলাদেশ ভালো করবে, এটাই প্রত্যাশা করি।সোলতান মাহমুদ, উত্তর দুর্গাপুর, লক্ষ্মীপুরভিশন-২০২২বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ভিশন-২০২২ প্রকল্প দেখে কেউ হাসাহাসি করতে পারেন। দক্ষিণ এশিয়াতেই যে দল সেরা হতে পারে না, সেই বাংলাদেশ কিনা খেলবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে! তবে আমরা কিন্তু বাফুফে সভাপতিকে সমর্থন করি। সবকিছুরই একটা লক্ষ্য থাকা উচিত। কাজী সালাউদ্দিন সুনির্দিষ্ট একটা লক্ষ্য যে ঠিক করতে পেরেছেন, এ জন্য আন্তরিক অভিনন্দন তাঁকে। সবার সহযোগিতা পেলে হয়তো এই লক্ষ্যপূরণও সম্ভব।মাহিম. জামালপুর, খাজা সায়েদ, নয়াবাজার ঢাকা, এনামুল, উত্তরা, ঢাকাএয়ারটেল রাইজিং স্টার১২ জন এয়ারটেল রাইজিং স্টার ম্যানচেস্টার ইউনাইটেডে এক সপ্তাহের প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে। অনেক যাচাই-বাছাই করে তুলে আনা এই ১২ ফুটবলারের পরিচর্যার উদ্যোগ নিতে হবে বাফুফেকেই। কারণ, বাফুফে যদি ভিশন-২০২২-কে বাস্তবায়ন করতে চায়, তবে এরাই হতে পারে কাজী সালাউদ্দিনের সেই স্বপ্নের রূপকার।চয়নিকা রিতিমা, কাঁঠালতলী, রাঙামাটি‘চাওয়া-পাওয়ার হিসাব’১১ নভেম্বর স্টেডিয়াম পাতায় প্রকাশিত ‘যা পাওয়া যা চাওয়া’ শিরোনামের লেখাটি পড়েছি। টেস্ট ক্রিকেটে পদচারণের এক যুগ পর সাফল্য-ব্যর্থতার হিসাব মেলাতে গেলে পাওয়ার চেয়ে না-পাওয়ার হাহাকারই বড় হয়ে ওঠে। এই এক যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিচিতিও বিস্তৃত হয়েছে। তবে এসবকেও ছাপিয়ে আমাদের ব্যর্থতা বড় হয়ে ওঠে যখন দেখি এত দিনেও টেস্ট খেলার মানসিকতাটা গড়ে ওঠেনি আমাদের ক্রিকেটারদের। এর জন্য সবার আগে প্রয়োজন ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ ব্যাপারে পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে ক্রিকেটে বড় সাফল্য আসবে, এটাই আশা করি।শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিসিবিকে ধন্যবাদ২০০৭ সালের ১৬ মার্চ না-ফেরার দেশে চলে গেছেন মানজারুল ইসলাম রানা। খুলনায় তাঁর বাড়ির পাশেই শেখ আবু নাসের স্টেডিয়াম টেস্ট ভেন্যু হয়েছে। অথচ এই স্টেডিয়ামে এলে মানজারুল রানাকে মনে পড়ে এমন কিছু নেই। গত ২১ নভেম্বর প্রথম আলোয় প্রয়াত মানজারুল রানা ও তাঁর মাকে নিয়ে প্রকাশিত ফিচারটি পড়ে চোখে পানি এসে গেল। প্রয়াত রানার স্মৃতি ধরে রাখার জন্য রানার মায়ের সামান্য চাওয়া—খুলনা স্টেডিয়ামের একটা গ্যালারি রানার নামে নামকরণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত এই চাওয়া পূরণে উদ্যোগ নিয়েছে। এ জন্য বিসিবিকে ধন্যবাদ।এম এন সালেহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সোলতান মাহমুদ।