চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচকদের ধন্যবাদওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সোহাগ গাজী ও আবুল হাসানকে এবং ওয়ানডে সিরিজে দুই হক এনামুল-মমিনুলকে খেলানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। এর জন্য একটা ধন্যবাদ তাঁরা পেতেই পারেন। অভিজ্ঞদের দিয়ে যখন আশানুরূপ ফল আসছে না, তখন তো নতুনদেরই সুযোগ পাওয়া উচিত। ফলাফল কী হবে, সেটা মাথায় না রেখেও নতুনদের সুযোগ পাওয়া উচিত এই যুক্তিতে যে তাঁরা অন্তত মাঠে খেলে অভিজ্ঞতা লাভ করবেন। আস্থা রেখে যাঁদের মাঠে নামিয়েছিলেন নির্বাচকেরা, তাঁরা সবাই যাঁর যাঁর সাধ্যমতো আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন। আমার মনে হয়, বর্তমান দলটাকেই একটা দীর্ঘ মেয়াদের জন্য রেখে দেওয়া যেতে পারে।তোফায়েল আহমেদ, মিরপুর, ঢাকাসিরিজ জয়ের আশাসামর্থ্য অনুযায়ী খেললে বাংলাদেশ ক্রিকেট দল যে কী করতে পারে, সেটা দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে। টানা এই জয়ের ধারায় ছেদ পড়েছে ঢাকায় এসে। হেরে গেছে তৃতীয় ও চতুর্থ ওয়ানডে। টেস্ট সিরিজের ব্যর্থতার ক্ষতে উপশমের প্রলেপ দেওয়ার জন্য ওয়ানডে সিরিজ জেতা উচিত মুশফিকদের।র ই কামাল, নোয়াগাঁও, ইসলামাবাদমেনে নেওয়া কষ্টকরওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে আমাদের কিছু খেলোয়াড় যেভাবে খেলেছেন, তা বেদনাদায়ক। বিশেষ করে, আমাদের প্রিয় মুখ সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা যেখানে সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে টেনে নিয়ে গেছেন, সেখানে নব্বইয়ের ঘরে রান করে আউট হয়েছেন সাকিব। দ্বিতীয় টেস্টে ব্যক্তিগত ৯৭ রানে যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এলেন, সেটা মেনে নেওয়া যায় না!চি ক্যালভিন ওয়াংঝা চাকমা, ঢাকা কলেজ, ঢাকাসোহাগ গাজীকে অভিনন্দনকি টেস্ট, কি ওয়ানডে—দুই ক্রিকেটেই অভিষেকে দারুণ করেছেন আপনি। অভিনন্দন আপনাকে। এর আগেও অভিষেকে অনেকেই ভালো করেছেন। কিন্তু তাঁরা ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। শুরুতে চমক দেখানো কেউ কেউ হারিয়েও গেছেন। আপনার পারফরম্যান্স যেন হঠাৎ আলোর ঝলকানি না হয়, এটাই প্রত্যাশা। ধারাবাহিক পারফর্ম করে জাতীয় দলের অপরিহার্য অংশ হয়ে উঠুন—এটাই প্রত্যাশা।রোজিনা, গুলকিবাড়ি রোড, ময়মনসিংহওয়ানডে সিরিজের টিকিট নিয়ে...ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দেখার জন্য অনেক চেষ্টা করেও একটা টিকিট পাইনি। যে ব্যাংকের মাধ্যমে টিকিট দেওয়ার কথা, সেই ব্যাংকের কয়েক শাখায় ঘুরেও টিকিট পাইনি। টিকিট নাকি আগেই বিক্রি হয়ে গেছে। আমার মতো অনেকেই টিকিট পাননি। তাহলে এত টিকিট গেল কই?মাহিম, জামালপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন তোফায়েল আহমেদ।