চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব-শিশিরের জন্য শুভকামনাজীবনসঙ্গিনী হিসেবে সাকিব আল হাসান বেছে নিয়েছেন উম্মে আহমেদ শিশিরকে। ১২.১২.১২—এই বিশেষ তারিখে বিয়েও হয়ে গেছে তাঁদের। আশা করি, বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের নতুন জীবন সুখের হবে। বিবাহিত জীবনের প্রতিফলন দেখা যাবে পারফরম্যান্সেও। সাকিব আরও ধারাবাহিক হয়ে উঠবেন এই কামনা করি।সানজানা, কোম্পানিগঞ্জ, নোয়াখালীউম্মে আহমেদ শিশিরকে ঘরে তোলায় সাকিব আল হাসানের অনেক তরুণীভক্তই আশাহত হয়েছেন। যাঁরা মনঃক্ষুণ্ন হয়েছেন, তাঁদের বলব, এটাই জীবনের বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়ে আসুন, আমরা সবাই নতুন দম্পতির সুখী জীবন কামনা করি। এই সুখী জীবনই সাকিবকে আরও পরিশীলিত ক্রিকেটারে পরিণত করতে পারে। নতুন দম্পতিকে জানাই শুভকামনামাহিম, জামালপুরপাঠকের প্রস্তাবআমি খেলাধুলার খুব ভক্ত। বলার অপেক্ষা রাখে না, প্রথম আলো হাতে পাওয়ার পর পরই চলে যাই খেলার পাতায়। অপেক্ষায় থাকি রোববারের স্টেডিয়াম পাতার জন্য। অনেক নতুন নতুন তথ্য পাই এ পাতায়। তার পরও কেমন যেন একটা শূন্যতা অনুভব করি। বিভিন্ন দেশের স্টেডিয়াম সম্পর্কে জানতে ইচ্ছা করে। তাই স্টেডিয়াম পাতায় ‘স্টেডিয়াম পরিচিতি’ নামের নতুন একটি বিভাগ খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সজিব তালুকদার, সাটুরিয়া সৈয়দ কালু শাহ ডিগ্রি কলেজ, সাটুরিয়া, মানিকগঞ্জভিশন ২০২২কাতার বিশ্বকাপ খেলতে ‘ভিশন ২০২২’ ঘোষণার জন্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ধন্যবাদ। শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকলে চলবে না, এর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা ফুটবল-প্রতিভা খুঁজে বের করে তাদের পরিচর্যা করতে হবে। অবহেলা-অযত্নে পড়ে থাকা বিভিন্ন মাঠের সংস্কার করে সেখানে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ওপর জোর দেওয়া যেতে পারে।চয়নিকা রিতিমা, কাঁঠালতলী রাঙ্গামাটি, সুমন, মোহনপুর, রাজশাহীসোহাগকে অভিনন্দনটেস্টের পর ওয়ানডেতেও স্বপ্নের মতো অভিষেক হয়েছে সোহাগ গাজীর। জাতীয় ক্রিকেট দলে একজন স্পেশালিস্ট অফ স্পিনারের বড় প্রয়োজন ছিল, সোহাগ গাজীর মাধ্যমে সেটা পূরণ হয়েছে। শুরুতেই তিনি যে নৈপুণ্য দেখিয়েছেন, আশা করি, তিনি সেটা ভবিষ্যতেও ধরে রাখবেন এবং ক্রিকেট দলের অপরিহার্য অংশ হয়ে উঠবেন। দলের তরুণ এই ক্রিকেটারের প্রতি রইল শুভকামনা।এসআর সোহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনাবিজয়ের আনন্দবিজয়ের মাসে আরেকটি বিজয়—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। সারা দেশে বয়ে গেল আনন্দের বন্যা। তবে সহজে এ জয় এসেছে, তা বলা যাবে না। প্রথম দুটি ম্যাচে তামিম-মুশফিকদের দাপটে ক্যারিবীয়রা দাঁড়াতেই পারেনি। পরের দুটি ম্যাচে টাইগারদের আবার ছন্দপতন। শেষ ম্যাচ অর্থাৎ সিরিজ নির্ধারণী ম্যাচে ছিল তুমুল উত্তেজনা। শেষমেশ ২ উইকেটে জিতে দেশবাসীর অপেক্ষার অবসান ঘটান মুশফিক-মাহমুদউল্লাহরা। ওয়ানডে সিরিজ জয়ের জন্য ক্রিকেট দলকে অভিনন্দন।সোলতান মাহমুদ, উত্তর দুর্গাপুর, লক্ষ্মীপুর, সজিব, বাছট, মানিকগঞ্জ, র. ই. কামাল, নোয়াগাঁও, বিশ্বনাথ, সিলেটক্রিকেটের উত্তরসূরি‘শিবনারায়ণ ও তাঁর ছেলে’ ফিচারটা পড়ে খুবই ভালো লাগল। অনেক উদাহরণই আছে, বিখ্যাত বাবার ছেলেরা সাফল্য দিয়ে বাবাকে ছাড়িয়ে যেতে পারেননি। যেমন সুনীল গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার। আবার উল্টোও দেখা যায়, যুবরাজের বাবা যোগরাজ বড় মাপের ক্রিকেটার ছিলেন না; কিন্তু তাঁর ছেলে যুবরাজ সফল ক্রিকেটার। ৯ ডিসেম্বর স্টেডিয়াম সংখ্যায় প্রকাশিত ফিচারটি পড়ে আমার মনে হয়েছে, শিবনারায়ণের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল একদিন না একদিন বড় ক্রিকেটার হবেই।রোজিনা, গুলকি বাড়ি রোড, ময়মনসিংহ, এমএন সালেহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সজিব তালুকদার।