চিরকুট
প্রসঙ্গ: লন্ডন অলিম্পিকলন্ডন অলিম্পিক ২০১২ অনেক অর্থেই তাৎপর্যপূর্ণ। বেইজিংয়ের মতো নিজেকে মেলে ধরতে না পারলেও এই অলিম্পিকেই পদকসংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন মাইকেল ফেল্প্স। স্প্রিন্ট ডাবল জিতে কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উসাইন বোল্ট। বেইজিং অলিম্পিকের অনেক তারকাই খেই হারিয়ে ফেলেছেন, কেউ কেউ আবার ভালো করে বুনে দিয়েছেন ২০১৬ অলিম্পিকে সম্ভাবনার বীজ। মনোমুগ্ধকর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে লন্ডন অলিম্পিককে সফলই বলা যায়!রোজিনা, গুলকীবাড়ি রোড, ময়মনসিংহসাকিবকে অভিনন্দনওয়ানডের পাশাপাশি টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ফিরে পাওয়ায় সাকিব আল হাসানকে অভিনন্দন। পারফর্ম করেই দীর্ঘদিন আপনি এই শীর্ষস্থান ধরে রাখবেন—এটাই আশা করি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাথায় রাখতে হবে, আপনাকে ঘিরেই এই টুর্নামেন্টে নিয়ে স্বপ্ন দেখছে দেশের মানুষ।জাকির হোসেন, রাজগঞ্জ, মনিরামপুর, যশোর, সুমন, মোহনপুর, রাজশাহীদুঃখজনকগত ২৯ আগস্ট লন্ডনে শুরু হওয়া প্যারালিম্পিকে নেই বাংলাদেশ। ব্যাপারটা খুবই পীড়াদায়ক। খেলাধুলার প্রসারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে যেখানে রোয়িং, ব্রিজ খেলাকে ঘিরে ফেডারেশনের জন্ম হয়েছে, সেখানে আমাদের প্রতিবন্ধী অ্যাথলেটদের অলিম্পিকে না যেতে পারা খুবই দুঃখজনক। শোনা যায়, আমাদের কর্মকর্তাদের কারণেই নাকি প্যারালিম্পিকে বাংলাদেশের এই অনুপস্থিতি। যদি তা-ই হয়, তাহলে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।সাধন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাধন্যবাদগত ১২ আগস্ট উসাইন বোল্টকে নিয়ে স্টেডিয়ামে প্রকাশিত ফিচারটি খুবই ভালো লেগেছে। তাঁর গতির সঙ্গে বিভিন্ন প্রাণীর গতির চিত্র সহকারে তুলনাটা ছিল খুবই আকর্ষণীয়। এরপর ফেল্প্স শিরোনামের লেখাটিও খুব হয়েছিল। চমৎকার সে সংখ্যার জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষকে ধন্যবাদএম এন সালেহ্, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহজন্মদিনের শুভেচ্ছা১ সেপ্টেম্বর ছিল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের ২৪তম জন্মদিন। তাঁকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। অনাগত দিনগুলো তাঁর আরও সাফল্যময় হয়ে উঠুক, তাঁর হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল—এটাই কামনা করি।সোনিয়া পারভীন, কেশবপুর, যশোর, মোহসিনা, মাস্টারপাড়া, নওগাঁপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সাধন সরকার।