চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে স্টেডিয়াম চাইসামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুকে প্রথম আলোর প্রায় সব সাপ্তাহিক বিভাগেরই নিজস্ব গ্রুপ আছে। স্টেডিয়াম এখনো সে পথে হাঁটেনি। ফেসবুকে স্টেডিয়ামের নিজস্ব একটা গ্রুপ দেখতে চাই আমরা। এতে স্টেডিয়ামের পাঠকদের যোগাযোগ আরও সহজ হবে।রফিকুল ইসলাম, নোয়াগাঁও, বিশ্বনাথ, সিলেটকেন নেই বাংলাদেশকতিপয় ব্যক্তির দ্বন্দ্বের কারণে প্যারালিম্পিকে নেই বাংলাদেশ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেই দ্বন্দ্বটা ব্যক্তিস্বার্থের। এতেই বোঝা যায়, জাতি হিসেবে আমাদের অবস্থানটা কোথায়। কী কারণে প্যারালিম্পিকে নেই বাংলাদেশ—এ নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের কোনো কর্মকর্তাকেও উচ্চবাচ্য করতে শুনিনি। আমার দুঃখটা এখানেই।এম এন সালেহ্, বাকৃবি, ময়মনসিংহবাফুফের খেলোয়াড় বাছাইএকাডেমির জন্য অনূর্ধ্ব-১৪ ও ১৮ ফুটবলার বাছাই প্রক্রিয়া শুরু হবে বলে পত্রিকায় পড়েছি (এরই মধ্যে শুরু হয়ে গেছে)। এটা আনন্দের খবর। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই শুরু হলে অবশ্যই আমরা প্রতিভাবান কিছু খেলোয়াড় খুঁজে পাব। এই বাছাই প্রক্রিয়ায় যদি অনূর্ধ্ব-১২ খেলোয়াড়দেরও অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তাদের দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা যাবে। বাফুফের ফুটবল বাছাই কার্যক্রমকে সাধুবাদ জানাই।শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সাকিবের দিকে তাকিয়ে আমরাসাকিব আল হাসান সম্পর্কে নতুন করে লেখার কিছু নেই। জাতীয় ক্রিকেট দলের সফল এই অলরাউন্ডার ইংলিশ কাউন্টি ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সফল। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে উজ্জ্বল দেখতে চাই। ভারতে টেন্ডুলকারের খেলা দেখার জন্য যেমন মুখিয়ে থাকে ভারতীয়রা, তেমনি আমরা তাকিয়ে আছি সাকিবের দিকে।মাহিম, জামালপুর ও সুমন, রাজশাহীবিসিবির কাছে চাওয়াসামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নতুন উদ্যম নিয়ে তামিম-সাকিবরা টুর্নামেন্ট খেলবেন—এটাই আশা করি। ক্রিকেটারদের কাছে ভালো পারফরম্যান্সের প্রত্যাশাটা সব সময়ই থাকে। এবার একটা চাওয়া আছে বিসিবির কাছেও। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু সিরিজে দেখা গেছে, ক্রিকেট দলের জার্সির গায়ে বাংলাদেশ শব্দটা কোথাও নেই। দেশের পরিবর্তে বড় হরফে লেখা স্পনসরের নাম। স্পনসরের নাম থাকায় আমাদের আপত্তি নেই। কিন্তু অবশ্যই দেশের নামটি থাকতে হবে। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে লাল-সবুজ জার্সিতে বাংলাদেশের নাম দেখা যাবে—এটাই প্রত্যাশা।সানজানা, কোম্পানীগঞ্জ, নোয়াখালীপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সানজানা।