চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাথলেটদের দিকে নজর দিনএ মাসেই শুরু হবে এসএ গেমস। স্বাগতিক হওয়ার কারণে এবার আমাদের অ্যাথলেটদের নিয়ে প্রত্যাশা একটু বেশিই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছুদিন আগেও অ্যাথলেটদের বিভিন্ন প্রস্তুতি ক্যাম্প থেকে নানা অভিযোগ এসেছে। ভালো খাবার, ভালো পোশাক না থাকার অভিযোগ করেছেন খেলোয়াড়েরা। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কাছে অনুরোধ, অ্যাথলেটদের প্রতি আপনারা একটু যত্নবান হোন, যাতে তাঁরা গেমসে দেশের মান রাখতে পারেন।মামুন হুসাইন, বসুন্দিয়া, নড়াইলক্রিকেট দলের সাফল্য কামনাদেখতে দেখতে পার হয়ে গেল আরেকটি বছর। সাফল্যে মোড়ানো বছর। ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানকে পাওয়া, বিদেশের মাটিতে প্রথম টেস্ট ও টেস্ট সিরিজ জয়—সবই পেয়েছি গত বছরে। এই সাফল্য ধরে রাখুক বাংলাদেশ, মাঠে প্রতিটি ক্রিকেটার নিজেদের উজাড় করে দিক—নতুন বছরে এটাই কামনা।সুমন, রাজশাহী ও নাজমুল হোসেন, লক্ষ্মীপুরধন্যবাদঅনেক দিনের চাওয়া ছিল, কোনো তারকা খেলোয়াড়কে পাঠকদের প্রশ্নের মুখোমুখি করা হোক। শেষমেশ স্টেডিয়াম উদ্যোগটি নেওয়ায় প্রথম আলো এবং বিভাগীয় সম্পাদককে ধন্যবাদ। তোফায়েল, মিরপুর, ঢাকাবিশ্বকাপ প্রস্তুতির বছরনতুন বছরে মাঠ ও মাঠের বাইরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যস্ততার বছর ২০১০। পরের বছর বিশ্বকাপের ম্যাচ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে এ বছরই। এখন থেকেই প্রস্তুতি শুরু করা দরকার। কারণ, উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য আমাদের অনেক কিছু করার বাকি। দেরি না করে দ্রুতই বিসিবি কাজে নেমে পড়বে—এটাই প্রত্যাশা আমাদের।পরিতোষ কুমার পাল, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে (৭০-৮০ শব্দ হলেই ভালো)। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মামুন হুসাইন।