চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতম জর্জেভিচডিডোর উত্তরসূরি হয়ে বাংলাদেশে আসা সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচকে ফুলেল শুভেচ্ছা। গত ১০ জানুয়ারি স্টেডিয়ামে প্রকাশিত সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘যে খেলোয়াড়েরা ভয় পাই, লড়াই করতে পারে না, আই কিল দেম। চিকেন হার্ট নয়, টাইগার হার্ট চাই।’ তাঁর এই লড়াকু মানসিকতার প্রতিফলন মাঠে ঘটুক এটাই আশা করি।রানা আব্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তাদের তুলে আনতে হবেবাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। তাদের কেউ কেউ উঠে আসতে পারলেও যথাযথ সুযোগের অভাবে বেশির ভাগই অকালে ঝরে পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বিকেএসপি প্রতিভা অন্বেষণ কর্মসূচি হাতে নিলে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী কিশোর খেলোয়াড়েরা উপকৃত হয়।আশরাফুল ইসলাম, জামালপুরআমারই মনের কথা১০ জানুয়ারি স্টেডিয়ামে প্রকাশিত জালাল আহমেদ চৌধুরীর ‘প্রথম দুই ম্যাচ থেকে’ লেখাটি খুবই ভালো লেগেছে। বিশেষ করে শেষ অনুচ্ছেদে আজকের ভুল থেকে আগামী দিনের জন্য শিক্ষা নেওয়ার এবং এভাবেই ক্রমাগত উন্নতির পথে হেঁটে যাওয়ার যে কথা লিখেছেন তিনি, সেটি যেন আমার মনের কথা। রাফিয়া আলম মৌ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকাপাঠকের জিজ্ঞাসাএকদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান কোন দলের এবং কত?মোশাররফ, খুলনা শ্রীলঙ্কার ৯ উইকেটে করা ৪৪৩ রানের পর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার ৪৩৮/৯।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে (৭০-৮০ শব্দ হলেই ভালো)। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন আশরাফুল ইসলাম।