চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচকদের বলছিমুশফিকুর রহিম দলে এমন একটা জায়গায় ব্যাট করেন যেখানে শুধু ভালো ফিনিশারই হওয়া সম্ভব। কিন্তু মুশফিকুর খেলতে পছন্দ করেন টপ অর্ডারে। তামিম ইকবালের সঙ্গে মুশফিকুরকেই ওপেনার হিসেবে খেলানো যেতে পারে। ব্যাপারটা নির্বাচকেরা ভেবে দেখবেন কি?নাহিন, নারায়ণগঞ্জ পাঠকের প্রশংসাপাঠকদের প্রশ্ন এবং সাকিবের উত্তর নিয়ে স্টেডিয়ামের গত বিশেষ সংখ্যাটি খুবই ভালো লাগল। ভক্তকুলের মুখোমুখি হওয়ার জন্য সাকিবকে ধন্যবাদ। সমর্থকদের হাজারো জিজ্ঞাসা নিয়ে ক্রীড়াঙ্গনের তারকাদের স্টেডিয়ামে নিয়মিত দেখা যাবে, এমনটাই আশা করছি।মাহাবুব আলম, দিনাজপুর সরকারি কলেজ, রোজিনা, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহপাঠকের জিজ্ঞাসাএকদিনের ক্রিকেটে বিশ্বসেরা পাঁচ অলরাউন্ডারের নাম জানতে চাই।আবুল কালাম আজাদ, শায়েস্তানগর, হবিগঞ্জ আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে সেরা পাঁচ ওয়ানডে অলরাউন্ডার হলেন—সাকিব আল হাসান, শেন ওয়াটসন, যুবরাজ সিং, শহীদ আফ্রিদি ও জ্যাকব ওরাম।জুনায়েদ সিদ্দিকের বাড়ি রাজশাহীর কোথায় জানালে খুব খুশি হব।নাজমুল, চট্টগ্রাম রাজশাহী শহরের সাগরপাড়ায়।গ্রহণযোগ্য কমিটির দাবিদাবা ফেডারেশনের অচলাবস্থার সর্বশেষ খবর কী জানি না, তবে একপক্ষ যখন চাইছে না তখন কর্মকর্তাদের সরে দাঁড়ানো উচিত বলে মনে করি আমি। নতুন বছরে যোগ্য এবং গ্রহণযোগ্য কমিটি দাবার দায়িত্ব নেবে, এটাই আশা করছি।গোলাম সারোয়ার, আজিমপুর, সুমন, রাজশাহীপাঠকের প্রস্তাবকি সরকারি, কি বেসরকারি চাকরির লিখিত পরীক্ষায় অনেক সময়ই খেলাধুলাসম্পর্কিত প্রশ্ন থাকে। তাই বিভাগীয় সম্পাদকের কাছে স্টেডিয়াম পাতায় ক্রীড়া কুইজ চালুর জন্য অনুরোধ জানাচ্ছি।মামুন হোসেন, নড়াইলপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে (৭০-৮০ শব্দ হলেই ভালো)। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন নাহিন।