চিরকুট
এ লজ্জা কোথায় রাখি!সাইক্লিংয়ের ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস স্টার্ট ইভেন্টে বাংলাদেশের সোনা নিশ্চিত করার জন্য মোটরসাইকেলের সাহায্যে এগিয়ে দেওয়া হয়েছিল স্বাগতিক প্রতিযোগী চিংবাই মারমাকে। সাধারণ কোনো লোকের নয়, এমন কাণ্ডটি সাইক্লিং ফেডারেশনের এক কর্মকর্তার। তিনি নাকি এসএ গেমসের টেকনিক্যাল অফিসারও! আমাদের ক্রীড়া ফেডারেশনগুলোর গুরুত্বপূর্ণ পদগুলোতে যে কতটা অকাজের লোক বসে আছেন, সাইক্লিংয়ের ওই কর্মকর্তাই তার প্রমাণ। তাঁর গাফিলতিতে চিংবাই মারমা পদক তো হারিয়েছেনই, এক ছোপ কালিমাও এসে পড়েছে গেমসের আয়োজক বাংলাদেশের মুখে। সুমন, রাজশাহীজিজ্ঞাসাআমি কি চিরকুট বা পাঠক কর্নারে নিয়মিত লেখা পাঠাতে পারি?শাহীন আক্তার, লক্ষ্মীপুর অবশ্যই, লেখা পাঠাতে কোনো বাধা নেই।প্রশংসাপাঠকের জিজ্ঞাসা নিয়ে ‘প্রিয় সাকিব’ সংখ্যাটি খুবই ভালো লেগেছে। ক্রীড়াঙ্গনের অন্যান্য তারকাকে নিয়েও যেন এমন আয়োজন করা হয়।অভিষেক চক্রবর্তী, পশ্চিম বাকলিয়া, চট্টগ্রাম, জান্নাতুল ফেরদৌস, সাতকানিয়া, চট্টগ্রামবিসিবিকে বলছিমুশফিকুর রহিম অনেক পরে ব্যাট করেন। তাকে কি আরও আগে নামানো যায় না? বিষয়টি ভেবে দেখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।তিথী ও তারিন, কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়াপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সুমন।