চিরকুট
আশরাফুলকে বলছিক্রিকেটে বাংলাদেশ যতগুলো ম্যাচ জিতেছে, কম-বেশি সবগুলোতেই আছে তাঁর অবদান। বাজে ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়লেও তিনি এখনো আমার প্রিয় ক্রিকেটার। একজন ভক্ত হিসেবেই বলছি, মন খারাপ না করে দলে ফেরার লড়াইয়ের জন্য প্রতিজ্ঞ হোন।সোহেল রানা, দিনাজপুর সরকারি কলেজবিকল্প ভাবতে হবেভালো কিপিং করাই একজন উইকেটকিপারের মূল কাজ। ভালো ব্যাটিং করলে সেটা বাড়তি। মাঝেমধ্যে ব্যাটহাতে মুশফিকুর রহিম ভালো করলেও তাঁর কিপিং সাধারণ মানের। তাই তাঁর বিকল্প ভাবার জন্য ক্রিকেট নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করছি।মারুফ, নওগাঁআক্ষেপ ও আবেদনএর আগে আমি দুবার চিঠি লিখেছি, একবারও ছাপা হয়নি। আমার আক্ষেপ এটাই। তার পরও লিখছি প্রথম আলোর খেলার পাতা ও খেলাধুলা নিয়ে সাপ্তাহিক আয়োজন স্টেডিয়াম ভালোবাসি বলে। একটা আবেদনও আছে বিভাগীয় সম্পাদকের কাছে, প্রতিটি সপ্তাহেই যেন তারকা খেলোয়াড়দের প্রোফাইল থাকে।মাহ্ফুজার রহমান, পীরগঞ্জ, রংপুরপ্রস্তাবসাকিব আল হাসানকে যেভাবে পাঠকের মুখোমুখি করা হলো, সেভাবেই তামিম ইকবালকে যেন প্রশ্ন করার সুযোগ করে দেওয়া হয় পাঠকদের।তিথি, মাইজদী, নোয়াখালীলটারির মাধ্যমে এ সংখ্যার ১০০ টাকার প্রাইজবন্ড পেলেন সোহেল রানা।প্রিয় পাঠকপূর্ণ ঠিকানা না থাকার কারণে লটারি জেতার পরও কারও কারও কাছে প্রাইজবন্ডের টাকা পাঠানো সম্ভব হয়নি। তাই প্রাইজবন্ড বিজয়ী হিসেবে পত্রিকায় যাঁদের নাম ছাপা হয়েছে এবং এখনো প্রাইজবন্ড পাননি, তাঁরা স্টেডিয়াম প্রকাশের তারিখ এবং নাম-ঠিকানা লিখে পাঠান। আর অনুগ্রহ করে চিঠি লেখার সময় খামের ওপর এবং প্যাডে স্পষ্টাক্ষরে নাম-ঠিকানা লিখুন। নাম ও পুরো ঠিকানা না থাকলে চিঠি ছাপাবো না বলেই ঠিক করেছি আমরা।—বিভাগীয় সম্পাদক