চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি ভেবে দেখবে কি?১৬ মার্চ বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে শোকাবহ একটা দিন। ২০০৭ সালের এই দিনেই আমরা হারিয়েছি মানজারুল ইসলামকে (রানা)। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পর দেখতে দেখতে পার হয়ে গেল তিনটি বছর। তাঁর স্মৃতি রক্ষার্থে আমরা কি কিছু করতে পারি না? কোনো মাঠের গ্যালারি কিংবা মিডিয়া সেন্টারের নাম তার নামে করা যেতে পারে। ব্যাপারটা বিসিবি ভেবে দেখবে কি?আল আমীন শিকদার, দৌলতপুরখুলনাজানতে চাইইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু এক ম্যাচ খেলেই বাদ! এমন নয় যে প্রথম ম্যাচটিতে খুব খারাপ করেছিলেন তিনি। তাঁর মতো ক্রিকেটারকে অবজ্ঞা কেন নির্বাচকদের?শহীদুল আনোয়ার, লোহাগাড়াচট্টগ্রামভুলইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে মাশরাফি মুর্তজাকে সাকিব আল হাসানই দলে চাননি বলে কোনো কোনো পত্রিকার খবরে বলা হয়েছে। এটা কখনোই সত্য হতে পারে না বলে মনে করি আমি। ২৪ জানুয়ারি স্টেডিয়ামে পাঠকদের প্রশ্নের উত্তরে সাকিব খোলাখুলিই বলেছেন, মাশরাফি ভাই-ই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য বেশি উপযুক্ত। তাই তাঁদের মধ্যে কোনো দ্বন্দ্বের কথা বিশ্বাস করি না আমি।শাহীন আক্তার, লক্ষ্মীপুরতামিমকে শুভেচ্ছা২০ মার্চ, আপনার ২১তম জন্মদিন। চিরকুটের মাধ্যমে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই আপনাকে। অনেক দিন জাতীয় দলে খেলবেন এবং দেশের উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন, এটাই আশা করি।তামান্না, আকুয়া, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন আল আমীন শিকদার।