চিরকুট
অনুরোধচিরকুট বিভাগের জন্য স্টেডিয়ামে আরও বেশি জায়গা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে অনুরোধ, বিজ্ঞাপন যেন খুব কম ছাপা হয়।সুমন, রাজশাহী, পিয়াস চন্দ্র সূত্রধর, ময়মনসিংহভাবতে হবে বিসিবিকেটেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই একটা ব্যাপার লক্ষ করে আসছি, বাউন্সি উইকেট আর শর্টপিচ বলে খুবই দুর্বল আমাদের ব্যাটসম্যানরা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১০ বছর পার হয়ে গেলেও এই দুর্বলতা দূর করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটে দ্রুতগতির বাউন্সি পিচ রাখেনি। ঢেলে সাজায়নি ঘরোয়া ক্রিকেটকে। উল্টো কারও ব্যাড-প্যাচ গেলে সেই ক্রিকেটারকে বাদ দিয়ে ক্রিকেট দলকে ‘চির নবীন’ই করে রেখেছে বিসিবি।মুরাদ, উপশহর, সিলেটঅভিজ্ঞতাকেও প্রাধান্য দিনতারুণ্যে ভরা বর্তমান ক্রিকেট দলে আরও কজন অভিজ্ঞ ক্রিকেটার থাকলে পারফরম্যান্সও ভালো হতো বলে বিশ্বাস করি আমি। দল নির্বাচনের সময় অভিজ্ঞতাকেও প্রাধান্য দেওয়া উচিত নির্বাচকদের।মাইন উদ্দিন, দিনাজপুরজানতে চাইর্যাঙ্কিং সম্পর্কে আমাদের অনেকেরই খুব আগ্রহ আছে। খেলোয়াড়দের ব্যাটিং, বোলিং র্যাঙ্কিং-পয়েন্ট কীভাবে নির্ধারিত হয়, জানালে খুব খুশি হব।নাকিব হাসান, নওগাঁআশরাফুলকে ফিরিয়ে আনা হোকযেভাবে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছিলেন, তাতে মোহাম্মদ আশরাফুলের বাদ পড়াটা ঠিক আছে। কিন্তু এটাও ঠিক, তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দরকার আছে দলের। বাংলাদেশের পরবর্তী সিরিজে তাঁকে ফিরিয়ে আনা হোক।আশরাফুল ইসলাম, জামালপুরমুশফিকুরকে বলছিকিছু দিন ধরে দেখছি আপনার কিপিংয়ে একটু-আধটু সমস্যা হচ্ছে। বাজে সময়ের মুখোমুখি যে কাউকেই হতে হয়। নিজের প্রতি আস্থা রাখুন—সব ঠিক হয়ে যাবে।মাহিমা তাবাস্সুম, পাঁচলাইশ, চট্টগ্রামআম্পায়ার-হতাশাএতদিন আমরা আফসোস করেছি ক্রিকেটারদের নিয়ে—অমুক যদি সেঞ্চুরি করতে পারতেন, অমুক যদি ওভাবে রান আউট না হতেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার আমাদের সে আফসোসে যোগ হয়েছেন আম্পায়াররাও। কী চট্টগ্রাম, কী ঢাকা—দুই টেস্টেই তাঁরা একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন আমাদের বিপক্ষে। তাঁদের ভুল সিদ্ধান্তে অপমৃত্যু হয়েছে কিছু সম্ভাবনাময় ইনিংসের। তাই আইসিসির উচিত, সব সিরিজেই রেফারেল পদ্ধতি বাধ্যতামূলক করা।ইফতি, যশোরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মাইন উদ্দিন।