চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবিকে বলছিটেস্ট মর্যাদা পাওয়ার দশ বছর পার হয়ে গেলেও আমরা বেশিদূর এগোতে পারিনি। আর এর দায় অনেকটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। টেস্ট খেলার মানসিকতা গড়ে তোলে এমন ঘরোয়া ক্রিকেট-কাঠামোই গড়ে তুলতে পারিনি আমরা। বিসিবির কাছে অনুরোধ ঘরোয়া ক্রিকেট-কাঠামোকে ঢেলে সাজান।অঞ্জু রানী নাথ, হাটহাজারী, চট্টগ্রামদায়িত্ব নিয়ে খেলতে হবেইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্র করা সম্ভব হতো কি না কে জানে, তবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সে চেষ্টায় ঘাটতি ছিল। বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে নাঈম ইসলাম ও সাকিব আল হাসানের আউট হওয়া দেখে আমার তে তা-ই মনে হয়েছে।শাহীন আক্তার, দালাল বাজার, লক্ষ্মীপুর, সুমন, রাজশাহীএকটি প্রস্তাবআসন্ন জাতীয় টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণকারী ছয়টি দলের নাম রাখা যেতে পারে এমন—ঢাকা ডায়নামাইটস, চিটাগাং চপার্স, রাজশাহী রাইনোস, খুলনা কিংকোবরাস, সিলেট সুপার রেঞ্জার্স ও বরিশাল বিগ ব্যাঙ্গার্স। প্রস্তাবটা কর্তৃপক্ষ ভেবে দেখবেন কি?রুহুল কাদের আজাদ, পাহাড়তলী, চট্টগ্রামকেন এই অব্যবস্থাপনাবাংলাদেশ লিগ ঢাকার বাইরে নিয়ে যাওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে সারা দেশে ফুটবল ছড়িয়ে পড়বে। কিন্তু সিলেট স্টেডিয়ামে বিয়ানীবাজারের বিপক্ষে স্থানীয় দর্শকদের হাতে নাজেহাল হতে হলো মোহামেডানকে। স্থানীয় ক্লাবের অব্যবস্থাপনা এবং লীগ কমিটিই দায়ী এর জন্য। এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সতর্ক হতে হবে বাফুফেকে।জাহিদ হাসান, সিরাজগঞ্জপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন অঞ্জু রানী নাথ।শুভ জন্মদিন২০ মার্চ বাইশে পা রাখলেন তামিম ইকবাল। ২৪ মার্চ চব্বিশে সাকিব আল হাসান। দেরিতে হলেও বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সময়ের সেরা দুই ক্রিকেটারকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।রাফিয়া আলম (মৌ), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা, সায়লা আফরোজ, পুঠিয়া, রাজশাহী