চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনন্দনটানা দ্বিতীয়বারের মতো জাতীয় সাব-জুনিয়ার দাবায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ইকরামুল হককে (সিয়াম) ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন।গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক, ঢাবি দাবা ক্লাবওপেনিংয়ে আফতাবকে দেখতে চাইওয়ানডেতে ওপেনিং জুটি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম একটি সমস্যা। তামিম ইকবালের সঙ্গে আফতাব আহমেদকে পরীক্ষামূলকভাবে ওপেনিংয়ে নামিয়ে দেখা যেতে পারে। আশাকারি বিষয়টি ভেবে দেখবে বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।ইসানুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াভেবে দেখবেন?‘তাঁদের ছেলেবেলা’ ধারাবাহিকে শুধু বাইরের তারকাদের নিয়েই লেখা হচ্ছে। ভবিষ্যতে স্থানীয় ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে লেখা হলে খুব খুশি হব।ইফতি, যশোরপাঠকের জিজ্ঞাসাজুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস, নাঈম ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শফিউল ইসলামের জন্মতারিখ জানতে চাই। মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার কতটি টেস্ট ও ওয়ানডে খেলেছেন জানালে খুশি হব।আরাফাত শহীদুল্লাহ (অনিক), আকুয়া, ময়মনসিংহ ওপরের পাঁচ ক্রিকেটারের জন্মদিন যথাক্রমে ৩০ অক্টোবর (১৯৮৭), ২ ফেব্রুয়ারি (১৯৮৭), ৩১ ডিসেম্বর (১৯৮৬), ৪ ফেব্রুয়ারি (১৯৮৬) ও ৬ অক্টোবর (১৯৮৯)। ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলেছেন হাবিবুল। রফিক ৩৩টি টেস্ট ও ১২৫টি ওয়ানডে।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন ইসানুল হক।