চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ নববর্ষমাঠে তামিম ইকবালের ঝড় দেখতে আমার খুব ভালো লাগে। তামিম আমার প্রিয় ক্রিকেটারও। দেরিতে হলেও তাঁকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছাইপসিতা, বরিশালমাঠের সংস্কার চাইঅনাদর-অবহেলায় পড়ে আছে ময়মনসিংহ স্টেডিয়াম। ৬০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে অনেক দিন ধরে জাতীয় পর্যায়ের খেলা নেই। খেলোয়াড়দের বদলে এখন মাঠে বিচরণ করে গরু-ছাগল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠটি সংস্কার করে খেলার উপযোগী করার উদ্যোগ নেবে—এটাই কামনা করি।নিপু, ময়মনসিংহঅভিভাবকদের প্রতিআমাদের দেশের অধিকাংশ অভিভাবক মনে করেন—খেলাধুলা করলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বাবা-মায়ের এমন মনোভাবের কারণে অনেক প্রতিভা অকালে নষ্ট হয়ে যায়। তাই দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থেই অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, আপনার সন্তান যদি কোনো খেলায় পারদর্শী হয়, তাহলে তাকে পড়াশোনার পাশাপাশি সেই খেলাতেও উৎসাহ দিন।নাহিয়ান, ঝিনাইদহ ক্যাডেট কলেজটি-টোয়েন্টি প্রত্যাশাম্যাচের দৈর্ঘ্য যত ছোট, বড় দলগুলোর বিপক্ষে ছোট দলের জয়ের সম্ভাবনা তত বেশি। ক্রিকেট বোদ্ধাদের এমন তত্ত্ব নিয়ে দ্বিমত প্রকাশের কোনো কারণ নেই। তারপরও আমরা কেন যেন পারছি না। কোচ ও অধিনায়ককে ব্যাপারটি নিয়ে ভাবতে হবে। বিশেষ করে ব্যাটিং নিয়ে। টি-টোয়েন্টিতে অন্য দলগুলো যেখানে হরহামেশা ১৮০-১৯০ রান তুলছে, সেখানে কেন আমরা সেই স্কোরের কাছাকাছি যেতে পারছি না। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার আগে অবশ্যই ব্যাপারটি নিয়ে ভাবতে হবে দলকে।অজয় দাস, রাজবাড়ীপাঠকের জিজ্ঞাসাবার্সেলোনা এবং আর্জেন্টিনা দলে লিওনেল মেসির জার্সি নম্বর কত?ক্লারা ন্যান্সি মেঘলা রায়, উজিরপুর, বরিশাল* দুই দলেই মেসির জার্সি নম্বর ১০।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন নাহিয়ান।আশরাফুলকে বলছিবাজে ফর্মের কারণে টেস্ট ও ওয়ানডে দলের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না। এর দায় নিতে হবে কোচকেই। ব্যাটিং টেকনিক শোধরানোর নামে তাঁর সহজাত খেলার মাঝে প্রতিবন্ধকতা তুলে দিয়েছেন কোচই। আশরাফুল নিজেও বিভ্রান্ত তিনি নিজের খেলাটা খেলবেন, নাকি কোচের শেখানো নতুন টেকনিকে খেলবেন। আশরাফুলকে তাঁর নিজের মতো করেই খেলতে দেওয়া উচিত বলে মনে করি আমি। টেকনিকে আশরাফুলের সমস্যা কখনোই ছিল না, এখনো নেই। একজন ভক্ত হিসেবে আশরাফুলের কাছে পরামর্শ—আপনার ভালো ইনিংস, বিশেষ করে অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪, ভারতের বিপক্ষে অপরাজিত ১৫৮, ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রানের ইনিংসগুলোর ভিডিও দেখুন এবং একই টেকনিকে ব্যাটিংয়ের অনুশীলন করুন। আমার বিশ্বাস, এতে দ্রুত রানে ফিরতে পারবেন আপনি।নাসের, সিলেট