চিরকুট
চিরকুটের জায়গা বাড়ানো হোকনিজেদের লেখা ছাপা হয় বলে চিরকুট বিভাগটি খুব আগ্রহ নিয়ে পড়ি। কিন্তু বিভাগটির জন্য খুব কম জায়গা বরাদ্দ থাকায় হতাশ হই। বিভাগটির জন্য কি জায়গা বাড়ানো যায় না?মাইন উদ্দিন, দিনাজপুরক্রিকেট দলের শুভ কামনাগত টি-টোয়েন্টি বিশ্বকাপে অপেক্ষাকৃত দুর্বল আয়ারল্যান্ডকেও হারাতে পারিনি আমরা। এবার গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গে আছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। প্রতিপক্ষরা শক্তিশালী হলেও এবার মাশরাফি-সাকিবদের খালি হাতে ফিরতে হবে না বলেই আশা করছি। ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলবেন—সেই প্রত্যাশায় রইলাম।শহীদুল আনোয়ার জয়, লোহাগাড়া, চট্টগ্রাম, লুত্ফর, বরিশাল পাঠকের প্রশংসামানুষের চাওয়াগুলো যদি চাওয়ার আগেই পূরণ হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই তার মনটা খুশি হওয়ার কথা। খুশি হয়েছি ১৮ এপ্রিল প্রকাশিত স্টেডিয়াম সংখ্যা হাতে পেয়ে। নানা তথ্যসংবলিত স্টেডিয়ামের ‘এই দিনে এত সব’ লেখাটি পড়ে খুবই ভালো লেগেছে।সাইদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ, বরিশালরূপকথার নায়ক দুলাল হোসেনপরিশ্রম সৌভাগ্যের প্রসূতি—কথাটা দুলাল হোসেনের জীবনের সঙ্গে বেশ মানিয়ে যায়। গলফ কোর্সের বলবয় থেকে এসএ গেমসের সোনাজয়ী গলফার—দুলালের উত্থানটা রূপকথার মতোই। আর রূপকথার পেছনে আছে সংগ্রাম ও সাধনার ইতিহাস। দুলাল হোসেনের প্রতিভার যেন সঠিক পরিচর্যা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি সেটাই অনুরোধ। রোজিনা, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহচিয়ারলিডার কি খুব দরকারি?ক্রিকেট নাকি মনঃসংযোগের খেলা। তা-ই যদি হয়, তাহলে উচ্চ শব্দের গানের সঙ্গে মাঠে চিয়ারলিডারদের নৃত্যের দরকার আছে কি? আমাদের সংস্কৃতির সঙ্গে না গেলেও এটি বাংলাদেশে নিয়ে এসেছে টি-টোয়েন্টি। আমাদের ঘরোয়া ক্রিকেটকাঠামো যেখানে শক্তিশালী নয়, পর্যাপ্ত মাঠের অভাব, আধুনিক অনুশীলনের সুযোগ-সুবিধার অভাব, সেখানে টি-টোয়েন্টিতে মাঠে চিয়ারলিডারদের নামিয়ে দেওয়াটা দৃষ্টিকটুই মনে হয়েছে। মূল সমস্যার সমাধান না করে বাইরের চাকচিক্য বজায় বজায় রাখার কোনো কারণ আছে কি?ফারজানা মুশতারী, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন রোজিনা।