চিরকুট
অঘটনহীন বিশ্বকাপছোট দৈর্ঘ্যের ক্রিকেট ম্যাচে অঘটনের বড় সম্ভাবনা! আগের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটাই দেখা গেছে। প্রথমবার বাংলাদেশ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, জিম্বাবুয়ে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় আসরে আইরিশদের অঘটনের শিকার হয়েছিল বাংলাদেশ, নেদারল্যান্ড হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু এবার কোনো অঘটন ছাড়াই শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব। আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের সঙ্গী হয়ে খালি হাতে ফিরেছেন সাকিব আল হাসানরাও।সম্রাট, তেজকুনিপাড়া, ঢাকাব্যতিক্রমী কিছু করা যেত না?এনসিএল টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ। তবে এটি হয়েছে পুরোপুরি আইপিএলের অনুকরণে। দলগুলোর নামকরণ থেকে শুরু করে মাঠে চিয়ারলিডারদের উপস্থিতি সবকিছুই। আমাদের ঘরোয়া টুর্নামেন্ট, আমাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে কি করা যেত না?সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহআশরাফুলকে তাঁর মতোই খেলতে দিনঅনেক দিন পর আশরাফুল টি-টোয়েন্টি বিশ্বকাপে আশরাফুলীয় ইনিংস খেললেন। ভক্ত হিসেবে প্রচণ্ড খুশি তো হয়েছিই, স্বস্তিও পেয়েছি। এবার কোচের কাছে অনুরোধ, এক্সপেরিমেন্ট বন্ধ করে আশরাফুলকে আশরাফুলের মতোই খেলতে দিন।রোজিনা, ময়মনসিংহফুটবল এবং প্রত্যাশাআমাদের দেশের ফুটবল এখনো অনেক পিছিয়ে। আমাদের ফুটবলারদের উন্নত মানের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসা উচিত। তাহলেই কেবল আমরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি।নাহিয়ান, ঝিনাইদহ ক্যাডেট কলেজবাঁচাতে হবে দেশজ খেলাগোল্লাছুট, হাডুডু, দাঁড়িয়াবান্ধার মতো আমাদের গ্রাম-গঞ্জের অনেক খেলাই আজ হারিয়ে যেতে বসেছে। এটা আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। দেশীয় খেলাগুলো সংরক্ষণের কী উদ্যোগ নেওয়ার কেউ নেই?রঞ্জু রানী নাথ, ফটিকছড়ি, চট্টগ্রামবিসিবিকে একটি প্রস্তাবব্যতিব্যস্ততার কারণে অনেক সময় বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ হয় না আমাদের। কোনো সিডি কোম্পানির সঙ্গে চুক্তি করে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলোর সিডি বাজারজাত করতে পারে। এতে অনেকেই উপকৃত হবে।সিয়াম সাইফ, সিরাজগঞ্জপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সম্রাট।